
ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার মহুয়া গ্রামে একদল নারী মদের দোকানে হামলা চালিয়ে ব্যাপক তাণ্ডব সৃষ্টি করেছে। দোকানের একের পর এক মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাটি স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণেই সংঘটিত হয়েছে।
স্থানীয় নারীরা অভিযোগ করেছেন, মদের দোকানটি কাছাকাছি থাকায় ঘরের পুরুষরা ক্রমেই নেশাগ্রস্ত হয়ে পারিবারিক শান্তি বিঘ্নিত করছে। নেশার কারণে বাড়ছে পারিবারিক সহিংসতা ও ভাঙচুর। বহুবার প্রশাসনের কাছে দোকানটি সরানোর দাবি জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
Agra, Uttar Pradesh
In Mahuar village of Agra district, a protest erupted after residents—mostly women—objected to a liquor shop operating in their area.
According to local reports, villagers entered the shop, took liquor bottles outside, and destroyed them. The protest was… pic.twitter.com/OcRLXzRNrw— Mazhar Khan (@Mazhar4justice) December 17, 2025
নিরুপায় হয়ে বুধবার শতাধিক নারী লাঠি হাতে একত্রিত হয়ে ওই মদের দোকানে প্রবেশ করে। তারা অতর্কিত হামলা চালিয়ে দোকানের ভেতরে থাকা শত শত বোতল ভেঙে দিয়ে ক্ষোভ উগড়ে দেন। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, নারীরা মারমুখী হয়ে দোকান ভাঙচুর করছে। এই সাহসী নারীদের নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র কেউ তাদের সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ আইন নিজের হাতে নেওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
তবে পরিশেষে পরিবার বাঁচানোর জন্য নারীদের এই রণচণ্ডী রূপ এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




