দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৬ এএম


দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ১০
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলা। ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির। 

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপিকে পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা রাস্তায় আকস্মিক আক্রমণ চালিয়ে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানান, হামলার সঠিক কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বেকারসডাল এলাকাটি মূলত কয়েকটি বড় সোনা খনির কাছে অবস্থিত হওয়ায় সেখানে সবসময় জনসমাগম থাকে।

আরও পড়ুন

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বারের কাছে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছিল এমন একটি স্থানে বন্দুকধারীরা হামলা চালায়। গুলির শব্দে মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা কোনো কথা না বলেই সাধারণ পথচারী ও আড্ডারত লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার এবং সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বেকারসডালের এই ঘটনার মাত্র কয়েক দিন আগে, গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি  হোস্টেলে বন্দুকধারীরা হামলায় ১২ জন নিহত হয়েছিল।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission