পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩৪ পিএম


পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকায় পুলিশের একটি গাড়িতে হঠাৎ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলার পুলিশ মুখপাত্র সৈকত খান এই হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের বড় একটি দল অবস্থান করছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চলছে। প্রাথমিকভাবে হামলার প্রকৃত ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তবে মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। খাইবার পাখতুনখোয়ার এলাকায় পুলিশকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে।

গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা ও তার ভাই নিহত হন। চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত ও আরও পাঁচজন আহত হন। এছাড়া, নভেম্বরে হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ সদস্য প্রাণ হারান

বিজ্ঞাপন

সূত্র: জিও নিউজ

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission