কাবায় আত্মহত্যা চেষ্টাকারীকে বাঁচিয়ে প্রশংসিত নিরাপত্তারক্ষী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৬:০৩ পিএম


কাবায় আত্মহত্যা চেষ্টাকারীকে বাঁচিয়ে প্রশংসিত নিরাপত্তারক্ষী
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ সংলগ্ন মসজিদ থেকে এক আত্মহত্যা চেষ্টাকারীকে বাঁচানোর ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে প্রশংসায় ভাসছে নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহিয়া আল-আহমেদকে। গত বৃহস্পতিবার কাবায় আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন রায়ান।

বিজ্ঞাপন

আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তি মসজিদের ছাদ থেকে লাফ দিলে রায়ান তাকে ধরার চেষ্টা করেন। এ সময় তিনি নিজেও মাটিতে পড়ে যান এবং আহত হন। রায়ানের সাহসী পদক্ষেপের ফলে ওই ব্যক্তি গুরুতর আঘাত থেকে বেঁচে যান এবং দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সউদ বিন নাঈফ গতকাল হাসপাতালের সফরে গিয়ে রায়ানের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় রায়ান হাত দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে ধরার চেষ্টা করছেন, যা না হলে হয়তো ওই ব্যক্তি মারা যেতেন। তবে আত্মহত্যা চেষ্টাকারীর পরিচয় ও স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে এখনো কোনও তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাবা শরীফ ইসলামের সর্বাপেক্ষা পবিত্র স্থান হওয়ায় সেখানে সর্বদা বিশেষ নিরাপত্তা বাহিনী তৎপর থাকে। এর আগে ২০১৭ সালে এক সৌদির নাগরিক কাবায় নিজের শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যা নিরাপত্তা বাহিনী প্রতিহত করেছিল। ২০১৮ সালে কাবা চত্বরে তিনজন আত্মহত্যা করেন এবং ২০২৪ সালেও একজন লাফ দিয়ে আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিরাপত্তারক্ষী রায়ানের সাহসিকতা কাবা শরীফের পবিত্রতা রক্ষায় এক দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

সূত্র: আরব নিউজ

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission