পবিত্র কাবা চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির ভিডিও ভাইরাল 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৩ পিএম


পবিত্র কাবা চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির ভিডিও ভাইরাল 
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরীফের প্রদক্ষিণ চত্বরে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্ব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কাবার তাওয়াফ করার জন্য নির্মিত দোতলা কাঠামো থেকে এক ব্যক্তি হঠাৎ লাফিয়ে পড়ার চেষ্টা করেন। তবে নিচে থাকা একজন নিরাপত্তারক্ষী নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। এতে ওই ব্যক্তি এবং রক্ষী দুজনেই গুরুতর আহত হয়েছেন। খবর সিয়াসাত ডেইলি
 
সৌদি প্রেস এজেন্সি ও সংবাদমাধ্যম সিয়াসাত জানিয়েছে, ঘটনার পরপরই কাবার বিশেষ নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। এক্সে (সাবেক টুইটার) সৌদি জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন এবং সেখানে থাকা অন্যান্য জিয়ারতকারীদের নিরাপত্তা নিশ্চিত করছেন।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ দেয়া এক পোস্টে সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি আত্মহত্মার চেষ্টার এই ঘটনার ভিডিও শেয়ার করে। তারা জানায়, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা সদস্যরা ব্যবস্থা নেন এবং মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করেন।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরের দিক থেকে লাফ দেয়ার চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা হস্তক্ষেপ করেন। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাকে ঠেকাতে গিয়ে আহত হন।

বিজ্ঞাপন

কাবার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী জানিয়েছে, আত্মহত্যা চেষ্টাকারী ব্যক্তি এবং আহত নিরাপত্তারক্ষী উভয়কেই জরুরি চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই ব্যক্তি কোন দেশের নাগরিক বা কেন তিনি এই চরম পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। পুরো বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসলামের সবচেয়ে পবিত্র এই স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও মাঝেমধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ২০১৭ সালে এক ব্যক্তি কাবার সামনে নিজের শরীরে আগুন দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে রুখে দেন। ২০১৮ সালে তিনজন এবং ২০২৪ সালেও এক ব্যক্তি উঁচুমত স্থান থেকে লাফিয়ে পড়ে নিজের জীবন শেষ করেছিলেন। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission