নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ১১:০২ এএম


নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিঙ্কট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর) এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি বেড়ে যেতে পারে। সন্ত্রাসী কার্যক্রমের বাড়বাড়ন্ত এই উত্তেজনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সিএফআর-এর এই মূল্যায়ন মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের এক জরিপের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনা এবং সাম্প্রতিক সংঘর্ষগুলো উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। যদিও মার্কিন ট্রাম্প প্রশাসন কঙ্গো, গাজা, ইউক্রেনসহ বিভিন্ন সংঘাত নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের সাথে পাকিস্তান এবং কম্বোডিয়া-থাইল্যান্ডের উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

বিশেষ করে চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তিন দিনের সামরিক সংঘাত ঘটে। ৬ মে রাতে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তানের ভূখণ্ডে অভিযান চালায়, যেখানে ভারত দাবি করে ১০০-এর বেশি জঙ্গি হত্যা করা হয়েছে। পাল্টা হামলায় পাকিস্তান ৭ থেকে ১০ মে পর্যন্ত ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানলে, ১০ মে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বিজ্ঞাপন

সিএফআর আরও জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অক্টোবর মাসে কাবুলে টিটিপির প্রধান নুর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, যদি আফগানিস্তান থেকে পাকিস্তানে জঙ্গি হামলা বাড়তে থাকে, তাহলে ২০২৬ সালে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে ‘মাঝারি মাত্রার’ সশস্ত্র সংঘাতের সম্ভাবনাও প্রবল হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission