ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের পাহাড়ে বসেও কেন নিঃস্ব ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
ফাইল ছবি

ভেনেজুয়েলা কি ধনী নাকি গরিব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এক অদ্ভুত ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হতে হয়। কাগজ-কলমে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম ধনী দেশ, কারণ তাদের মাটির নিচে রয়েছে বিশ্বের বৃহত্তম তেলের মজুত। এমনকি সৌদি আরবের চেয়েও বেশি তেল রয়েছে এই লাতিন আমেরিকান দেশটিতে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ হলো, এই বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটির সাধারণ মানুষ এখন বিশ্বের অন্যতম দরিদ্র জীবনযাপন করছে। খবর আলজাজিরার।

দেশটির অর্থনীতির প্রধান স্তম্ভ তেল হলেও অতিরিক্ত তেল নির্ভরতাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ২০০০ সাল থেকে চলা অর্থনৈতিক মন্দা, সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের আমলের অব্যবস্থাপনা এবং বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা দেশটিকে দেউলিয়া করে দিয়েছে। এক সময়ের সমৃদ্ধ রাষ্ট্রটি এখন আকাশচুম্বী মুদ্রাস্ফীতি, অপরাধ এবং বেকারত্বের এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন ডেল্টা ফোর্সের হাতে প্রেসিডেন্ট মাদুরোর আটক হওয়ার খবর এই সংকটকে আরও ঘনীভূত করেছে।

আরও পড়ুন

মূলত ভেনেজুয়েলার আয়ের মূল উৎস তেল। কিন্তু গত কয়েক বছর ধরে তেলের দরপতন এবং উৎপাদন কমে যাওয়ায় দেশটি আয়ের পথ হারিয়েছে। যদিও ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চাহিদা বাড়লে ভেনেজুয়েলা কিছুটা স্বস্তির মুখ দেখেছিল। তবে সেই উন্নতি স্থায়ী হয়নি। এছাড়া দেশটিতে মুদ্রার মান এতটাই কমে গেছে যে এক প্যাকেট পাউরুটি কিনতে মানুষকে ব্যাগে ভরে টাকা নিয়ে যেতে হয়। অন্যদিকে দারিদ্র্য ও ক্ষুধার জ্বালায় গত কয়েক বছরে হাজার হাজার নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন। বেকারত্ব ও অপরাধ এখন দেশটির নিত্যদিনের সঙ্গী। সাধারণ মানুষ এখন কেবল বেঁচে থাকার লড়াই করছেন।

প্রাকৃতিক সম্পদে ভেনেজুয়েলা অবশ্যই ধনী, কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও ভুল অর্থনৈতিক নীতির কারণে সেই সম্পদ সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। আজ যখন মার্কিন অভিযানে দেশের প্রেসিডেন্টই নিখোঁজ, তখন ভেনেজুয়েলা কেবল একটি অর্থনৈতিকভাবে পঙ্গু রাষ্ট্রই নয়, বরং একটি নেতৃত্বহীন সংকটাপন্ন ভূখণ্ডে পরিণত হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
এক বছরে প্রেক্ষাগৃহে বসে ১ হাজার ২০৭টি সিনেমা দেখে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি।
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন দ্বৈত নাগরিকত্বধারী এক যাজক।
হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার কারাবাস আরও ছয় মাস বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত।
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
আরও পড়ুন
ইরান যুদ্ধে ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার: মার্কিন প্রতিরক্ষা সচিব
ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী 
ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ
মার্কিন হামলার পর বিদ্যুৎ ব্যবহার নিয়ে ইরানের জরুরি বার্তা