ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মাদুরো ও তার স্ত্রী সম্পর্কে যা জানালেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি ফাইল

ভেনেজুয়েলার আকাশ এখন যুদ্ধবিমানের গর্জন আর বারুদের গন্ধে আচ্ছন্ন। শনিবার (৩ জানুয়ারি) ভোরে রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন কৌশলগত স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলার পরপরই এক চাঞ্চল্যকর ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই দাবিকে ঘিরে তৈরি হয়েছে চরম রহস্য ও উত্তেজনা।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে স্বীকার করেছেন যে, প্রেসিডেন্ট মাদুরো বা তার স্ত্রী বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। রদ্রিগেজ মার্কিন প্রশাসনের কাছে তাদের উভয়ের ‘তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ’ দাবি করেছেন। কারাকাস এখন কার্যত নেতৃত্বহীন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে সরিয়ে নেওয়া হয়েছে।’ টানা কয়েক মাসের কূটনৈতিক ও সামরিক হুমকির পর ওয়াশিংটন এই চূড়ান্ত পদক্ষেপ নিল। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, কারাকাসের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শনিবার রাত ২টা থেকে টানা দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে ছিল। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠছিল গোটা শহর। হামলার পরপরই ভেনেজুয়েলার পক্ষ থেকে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় মোতায়েন করা হয়েছে। তবে মাদুরোর অনুপস্থিতিতে সেনাবাহিনীর চেইন অব কমান্ড কতটা কার্যকর থাকবে, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

তেল সম্পদে সমৃদ্ধ এই ল্যাটিন দেশটিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের ফলে পুরো অঞ্চলের ভূ-রাজনীতিতে এক অস্থির পরিস্থিতি তৈরি হলো। মাদুরো সত্যিই মার্কিন কবজায় কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ভেনেজুয়েলা সরকার এখন বিশ্ববাসীর কাছে তাঁদের নেতার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ডায়াপার পরা বানর
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রাস্তায় ডায়াপার পরা একটি বানরের ঘোরাফেরা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে বানরটিকে উদ্ধার করে নিরাপদে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গত ১৪ নভেম্বর শনিবার সকালে অ্যালবার্ট লিয়া শহরে একটি সন্দেহজনক প্রাণীর ঘোরাফেরার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। সেখানে গিয়ে কর্মকর্তারা দেখতে পান, ডায়াপার পরা একটি স্পাইডার বানর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বানরটির নাম ম্যাকনাগেট। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মজার ছলে পুলিশ জানায়, বানরটি প্রথমেই একজন আইনজীবী ও একটি কলা চেয়েছিল। পরে খোঁজ নিয়ে জানা যায়, বানরটির মালিক একজন ট্রাকচালক। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কোনোভাবে বানরটি তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে পুলিশ বানরটিকে নিরাপদে উদ্ধার করে তার মালিকের কাছে ফিরিয়ে দেয়।   সূত্র: ইউপিআই   আরটিভি/এসকে
যুক্তরাষ্ট্রের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ডায়াপার পরা বানর
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
এক বছরে প্রেক্ষাগৃহে বসে ১ হাজার ২০৭টি সিনেমা দেখে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক অবসরপ্রাপ্ত ব্যক্তি।
এক বছরে ১২০৭ সিনেমা দেখে বিশ্ব রেকর্ড গড়লেন ৬০ বছরের ব্যক্তি 
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন দ্বৈত নাগরিকত্বধারী এক যাজক।
হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত যাজক
আরও পড়ুন
মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় নির্বাচন দাবিতে রাজপথে হাজারো মানুষ
মাদুরোর বিরুদ্ধে নির্যাতনের নতুন অভিযোগ, কারাগারে স্ত্রীও
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে
ভেনেজুয়েলার নাগরিককে গুলির ঘটনায় অভিযুক্ত আইসিই এজেন্ট মুক্তি পাচ্ছেন