ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করল নিউইয়র্কের আদালত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
ফাইল ছবি

ভেনেজুয়েলার মাটি থেকে স্ত্রীসহ আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্ট আদালত তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের গুরুতর সব অভিযোগ গঠন করে। মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বিচারপ্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করেন।

মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির পরিকল্পনা এবং মেশিনগান ও ধ্বংসাত্মক মারণাস্ত্র রাখার মতো মারাত্মক সব অপরাধ। প্যাম বন্ডি স্পষ্ট করে জানিয়েছেন, খুব দ্রুতই মাদুরো দম্পতিকে মার্কিন বিচারব্যবস্থার মুখোমুখি করা হবে। তবে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো বিস্তারিত প্রকাশ করেনি প্রশাসন।

আরও পড়ুন

এই রুদ্ধশ্বাস অভিযানের সফলতায় মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করে অ্যাটর্নি জেনারেল তাদের ‘সাহসী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মাদুরো ও তার সহযোগীদের ‘আন্তর্জাতিক মাদক পাচারকারী’ হিসেবে উল্লেখ করে বলেন, এই অভিযানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হলো। মার্কিন প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ ল্যাটিন আমেরিকার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

সাবেক এই রাষ্ট্রপ্রধানকে ভেনেজুয়েলা থেকে তুলে এনে সরাসরি মার্কিন আদালতে দাঁড় করানোর ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাশিয়া, ইরান ও কিউবার মতো দেশগুলো এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানালেও ওয়াশিংটন তাদের অবস্থানে অনড় রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ব্যবসার কাজে আসা আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সরকারি কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি SNAP এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি Medicaid-এর নিয়মে বড় পরিবর্তন আসছে।
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী অঞ্চলের পাইপলাইনটিতে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
কোনো শুটিং স্পটে যাওয়া লাগবে না, রোদে পুড়ে গায়ের রং তামাটে করা লাগবে না, পরিচালকের বকা খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনার চেহারা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো চরিত্র করবে অভিনয়। আর তাতেই আপনি পেয়ে যাবেন মোটা অঙ্কের অর্থ। নিজেদের চেহারা বা মুখাবয়বের লাইসেন্স দিয়ে এই নতুন আয়ের পথ তৈরি করেছেন চীনের সাধারণ মানুষ।  শনিবার (১৯ সেপ্টেম্বর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, চীনে সাধারণ মানুষ এখন আক্ষরিক অর্থেই ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারা ‘ভাড়া’ দিচ্ছেন। সেই মুখাবয়ব ব্যবহার করে তৈরি হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী, যাদের বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে কাজে লাগানো হচ্ছে। জানা গেছে, ছবি বা ভিডিও ব্যবহারের ধরণ অনুযায়ী এর মূল্য ৫০ ইউয়ান (প্রায় ৭ ডলার) থেকে শুরু করে ১ লাখ ইউয়ান বা প্রায় ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ ৪৬ হাজার টাকা) পর্যন্ত হতে পারে। এই নতুন ব্যবসায়িক মডেলের মাধ্যমে মানুষ ক্যামেরার সামনে সরাসরি উপস্থিত না হয়েও নিজেদের চেহারা বা অবয়ব ‘ভাড়া’ দিতে পারছেন। বিষয়টি জানার পর হুয়াং নামের ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা ভাবলেন, তিনিও চেহারা ভাড়া দিয়ে বাড়তি কিছু অর্থ আয় করবেন। যে–ই ভাবা সে–ই কাজ। অনলাইনে নিজের চেহারার স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দিতেই মাত্র তিন দিনে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়ে গেল। কোনো খাটুনি ছাড়াই পকেটে চলে এল প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান বা প্রায় ৩৭০ মার্কিন ডলার। চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নিজেদের চেহারা ভাড়া দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। কার চেহারা কী ধরনের কাজে ব্যবহার করা হবে এবং চুক্তির শর্ত কী, তার ওপর নির্ভর করছে পারিশ্রমিকের পরিমাণ। চীনে এখন এআই দিয়ে বানানো স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজার দ্রুত বড় হচ্ছে। সেখানে প্রতিটি দৃশ্যের জন্য চড়া পারিশ্রমিকে অভিনেতা নেওয়ার চেয়ে এআইয়ের মাধ্যমে ডিজিটাল চরিত্র তৈরি করা অনেক সাশ্রয়ী।  এআই প্রযুক্তির সাহায্যে স্টুডিওতে না গিয়েই ওই চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপ মুহূর্তেই বদলে ফেলা যায়। আরটিভি/এসআর
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
আরও পড়ুন
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ব্রঙ্কসে সাশ্রয়ী ভাড়ায় অ্যাপার্টমেন্টের লটারি, আবেদনের সুযোগ ৮ অক্টোবর পর্যন্ত
নিউইয়র্কে চোখের পরীক্ষার খরচ কত, করাবেন কোথায়! জানুন
নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে পুলিশের গুলি, ছুরিধারী ব্যক্তি নিহত