ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় শুক্রবার (৯ জানুয়ারি) একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কম্পন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিসহ খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের সোয়াত, শাংলা, বুনের ও আশপাশের জেলা কম্পনের প্রভাবে কেঁপে ওঠে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৮ ছিল বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া দপ্তরের অধীনে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি)।

ভূমিকম্পটির উৎপত্তি চীন ও তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায়, ১৫৯ কিলোমিটার গভীরে ছিল। কম্পনের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে নিরাপত্তার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবরেও ইসলামাবাদ, কেপি, আজাদ জম্মু ও কাশ্মীরসহ অঞ্চলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পটি আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপন্ন হয়েছিল। এর আগের কয়েক দিনে ৫.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প কেপি ও ইসলামাবাদ এলাকায় অনুভূত হয়।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় পাকিস্তান, আফগানিস্তানসহ প্রতিবেশী দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে বেশি রয়েছে। গত সেপ্টেম্বরেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি প্রাণহানি ঘটে।

সতর্কতা জারি রেখে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা করেছে কিনা? আন্তর্জাতিক আদালতের রায় ১৯ নভেম্বর
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কিনা, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগে দেওয়া এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। কারণ, প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি আদালতটি।
মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা করেছে কিনা? আন্তর্জাতিক আদালতের রায় ১৯ নভেম্বর
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের পরও ইরানের হাতে রয়েছে ২,৫০০ মিসাইল: মার্কিন গোয়েন্দা তথ্য
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে সৌদি আরব তাকে অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
আরও পড়ুন
বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শাহজাদের গোলে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান
সাফের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা
বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা