ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম
ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার। ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভ সহিংস আন্দোলনে রূপ নেওয়ায় ইরানজুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এই বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন

চলমান বিক্ষোভের মধ্যে ইরানে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, দেশের সামগ্রিক ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের চেয়ে মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ, সংবাদপ্রবাহ এবং জরুরি সেবায় প্রবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে হতাহতের তথ্য যাচাই ও পরিস্থিতি পর্যবেক্ষণ করাও কঠিন হয়ে পড়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন।
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
মসজিদের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের
ভারতশাসিত কাশ্মীরে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে অঞ্চলটির সব মসজিদে জুমায় অভিন্ন খুতবা প্রবর্তনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এ পদক্ষেপটি রাজনীতিক ও ধর্মীয় নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়ে।
মসজিদের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
এবার শীতে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত হতে পারে।
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে তরুণীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
আরও পড়ুন
শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত
আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে