ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ৮ বিপ্লবী গার্ড সদস্য নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:২৪ এএম
ছবি: সংগৃহীত

ইরানের বিক্ষোভকারীদের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শুক্রবার (৯ জানুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতের বিক্ষোভে পূর্বাঞ্চলীয় শহর কেরমানশাহতে তারা নিহত হন। এর আগে, ইরানি রিয়ালের দরপতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রথমে আন্দোলন শুরু করেন। যা খুব দ্রুত সময়ে দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। পরে তা সহিংসতায় রূপ নেয়। এরমধ্যে বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হয়। এদিন অনেক বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। এরমধ্যে জানা গেলে কেরমানশাহতে ৮ বিপ্লবী গার্ড প্রাণ হারিয়েছেন। তবে সেখানে কতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন সেটি জানা যায়নি।

আলজাজিরা জানায়, ১৩ দিন চলা এ বিক্ষোভে নিহতের সংখ্যা ৬২ জনে পৌঁছেছে। তবে একটি মানবাধিকার সংস্থা ৫২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও
অনলাইনে বিজ্ঞাপনের বিশাল ফাঁদ পেতে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর নজরদারি এবং তাদের ডিভাইসে আড়িপাতার প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলের বিরুদ্ধে। এমনকি তাদের এই ভয়ংকর ফাঁদের শিকার হয়েছে পেন্টাগন, ন্যাটো এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোও। 
বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
আরও পড়ুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম