ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলার পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১১ এএম
ভেনেজুয়েলার পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে দেশটির ৫ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড।

তাদের দাবি, পূর্ব তিমুরের পতাকা উড়িয়ে যাত্রা করছিল ভেনেজুয়েলার মালবাহী যানটি। আর বহন করছিল আন্তর্জাতিক বাজারে অনুমোদনবিহীন নিষিদ্ধ তেল। তাই জয়েন্ট টাস্ক ফোর্সের অভিযানে কোনো সংঘর্ষ ছাড়াই জব্দ করা হয় ট্যাংকারটি।

আরও পড়ুন

বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের নথি অনুযায়ী, মিনার্ভা এম নামের আগের পরিচয়ে রুশ তেল পরিবহনের কারণে ওলিনা ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, উত্তর আটলান্টিকে জব্দ করা ওই জাহাজের ক্রুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশনা না মানার অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

উল্লেখ্য, গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘ম্যানিরো’ ও ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুইটি জাহাজ জব্দ করা হয়। এর আগে, গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি জাহাজ জব্দ করেছিল মার্কিন বাহিনী।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
এবার শীতে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত হতে পারে।
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দ তার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাব্বী সৈয়দের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে তরুণীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে শুক্রবার সকালে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে আসছে শীত হবে উষ্ণ ও বৃষ্টিবহুল, তুষারপাত কমবে উত্তরে
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা