ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
ফাইল ছবি

ভয়াবহ অর্থনৈতিক মন্দা আর আকাশচুম্বী মূল্যস্ফীতির আগুনে পুড়ছে ইরান। গত দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ এখন রীতিমতো এক রক্তক্ষয়ী খণ্ডযুদ্ধে রূপ নিয়েছে। রোববার(১১ জানুয়ারি) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৯ জন সদস্য নিহত হয়েছেন। ইসফাহান ও কেরমানশাহ প্রদেশের সড়কগুলো এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

পরিস্থিতি কতটা ভয়াবহ তা স্পষ্ট হয় রেড ক্রিসেন্ট সোসাইটির ওপর হামলার ঘটনায়। গোলেস্তান প্রদেশে ত্রাণ ভবনে হামলার সময় এক মানবিক সহায়তা কর্মী প্রাণ হারিয়েছেন। এমনকি পূর্ব ইরানের মাশহাদ শহরে একটি মসজিদে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, তবে দেশটির অ্যাটর্নি জেনারেলের এক হুঁশিয়ারি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘মৃত্যুদণ্ড’ দেওয়া হতে পারে।

আরও পড়ুন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে এগিয়ে আসার এবং প্রয়োজনে হস্তক্ষেপ করার ইঙ্গিত দেওয়ার পর রণংদেহী অবস্থানে পৌঁছেছে তেহরান। রোববার পার্লামেন্টে দাঁড়িয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সরাসরি ওয়াশিংটনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বা সামরিক হামলার চেষ্টা চালায়, তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করে পাল্টা আক্রমণ করা হবে।

বিশ্লেষকদের মতে, গত কয়েক দশকের মধ্যে এটিই ইরানের বর্তমান শাসনব্যবস্থার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সাধারণ মানুষ যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন কর্তৃপক্ষের কঠোর দমন-পীড়ন হিতে বিপরীত হতে পারে। একদিকে রাজপথে সাধারণ মানুষের ক্ষোভ আর অন্যদিকে পরাশক্তিদের সামরিক হুমকি—সব মিলিয়ে ইরান এখন এক অগ্নিকুণ্ডের ওপর দাঁড়িয়ে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতাভুক্ত এসব দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী এই নগর পরিকল্পনামন্ত্রী ও আইনজীবীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যা মরক্কোর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
আরও পড়ুন
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
সত্য ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়াই স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব: ইরানের রাষ্ট্রদূত
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত