ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইরানে খামেনি-বিরোধী বিক্ষোভে ভারতীয়রা? যা বলছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
ইরানে খামেনি-বিরোধী বিক্ষোভে ভারতীয়রা? যা বলছে তেহরান। ছবি: এএফপি

সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। এর মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বেশ কয়েকজন আফগান ও ভারতীয়কে আটক করেছে ইরান পুলিশ। এমন খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি।

নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এই কথা জানান তিনি। একই সঙ্গে সাধারণ জনগণকে তথ্য জানার ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎসের ওপর আস্থা রাখার আহ্বান জানান এই ইরানি রাষ্ট্রদূত।

পোস্টে ফাথালি বলেন, ইরানের পরিস্থিতি নিয়ে কিছু বিদেশি এক্স অ্যাকাউন্টে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আগ্রহী সবাইকে অনুরোধ করছি, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন।

আরও পড়ুন

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে তিনি বিভিন্ন ধরনের ‘বিকল্প’ বিবেচনা করছেন, যার মধ্যে সামরিক বিকল্পও রয়েছে। তেহরানে সরকারবিরোধী আন্দোলন দমনে অভিযানের সময় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন– এমন প্রতিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।

এর জবাবে ইরান সতর্ক করে বলেছে, বিক্ষোভকারীদের রক্ষার অজুহাতে যুক্তরাষ্ট্র যদি শক্তি প্রয়োগ করে, তবে মার্কিন সামরিক বাহিনী ও ইসরাইলকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।

অধিকারকর্মীদের দাবি, ইরানজুড়ে চলমান বিক্ষোভ দমনে অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া গত দুই সপ্তাহে বিক্ষোভের সময় ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৪৯৬ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে ইরান সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু