ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুই অঙ্গরাজ্যে ফ্লুর প্রকোপ, শিশুদের নিয়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
যুক্তরাষ্ট্রে ফ্লুর সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে ফ্লুর সংক্রমণ ‘অতি উচ্চ’ পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ ক্যারোলাইনায়ও সংক্রমণ বাড়ছে। সেখানে গত পাঁচ বছরের গড়ের তুলনায় ফ্লুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় তিন গুণ হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চলতি মৌসুমে এখন পর্যন্ত অন্তত ৩৭ লাখ মানুষ ফ্লুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার এবং মারা গেছেন ২ হাজার ৮০০ জন। শিশু, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বাদের জন্য ফ্লু বেশি ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা ছয় মাসের বেশি বয়সী সবাইকে ফ্লুর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শিশুদের নিয়মিত হাত ধোয়া, কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা এবং অসুস্থ হলে অন্যদের থেকে দূরে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের উপযোগী জ্বরের ওষুধ দেওয়া এবং পর্যাপ্ত পানি পান করানো জরুরি।

শিশুর বয়স এক বছরের কম হলে কিংবা হাঁপানি, ক্যানসার ও ফুসফুসের রোগের মতো জটিলতা থাকলে অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ, এক বছরেই ৯ মৃত্যু
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এ বছর নবম ব্যক্তির মৃত্যু হয়েছে।
পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ, এক বছরেই ৯ মৃত্যু
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন একটি হরমোন থেরাপির ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। উইলসার্ডলি (গিরেডেস্ট্র্যান্ট) নামের ওষুধটি প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে।
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ
নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ-রসিকতায় মেতে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী
ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের অর্থ গোপন ও ব্যবসায়িক নথি জালিয়াতির মামলায় দেওয়া দণ্ড বাতিলের নতুন সুযোগ তৈরি হয়েছে।
ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ 
আরও পড়ুন
ফেডের সুদের হার বাড়ানোর আশঙ্কায় আবারও কমল সোনার দাম
পেনসিলভানিয়ায় হামের সংক্রমণ, এক বছরেই ৯ মৃত্যু
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
স্তন ক্যানসারের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিল এফডিএ