ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তীব্র ঝাঁকুনির কবলে ইতিহাদ এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ফুকেট প্রদেশের একটি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতিকালে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে ইতিহাদ এয়ারওয়েজ পিজেএসসি–এর একটি ফ্লাইট। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার আবুধাবি থেকে ছেড়ে আসা ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই৪১৬ নম্বর ফ্লাইটটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে হঠাৎ প্রবল ঝাঁকুনির মুখে পড়ে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার–এর তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ফুকেটে পৌঁছায়।

ঝাঁকুনির ঘটনায় আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক মনচাই তানোদের বরাত দিয়ে খাওসোদ জানায়, বিমানে থাকা ১৬০ জন যাত্রীর মধ্যে কেউই গুরুতরভাবে আহত হননি।

এর আগে, ২০২৪ সালে থাইল্যান্ডের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভয়াবহ ঝাঁকুনির মুখে পড়ে। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটি জরুরি ভিত্তিতে ব্যাংককে অবতরণ করতে বাধ্য হয়। ওই ঘটনায় একজন যাত্রী নিহত হন এবং যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে কয়েক ডজন মানুষ গুরুতর আহত হন।

সূত্র : আল-অ্যারাবিয়া

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা