ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রমজান উপলক্ষে যে কঠোর নির্দেশনা দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
ফাইল ছবি

রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় সারাদেশের মসজিদগুলোর জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে। নামাজের সময়সূচি মানা, মসজিদ পরিচালনা, দান–অনুদান এবং শৃঙ্খলা রক্ষায় এসব নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারে বলা হয়—

ইমাম, মুয়াজ্জিন ও মসজিদকর্মীদের পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে হবে। চরম প্রয়োজন ছাড়া দায়িত্বে অনুপস্থিত থাকা যাবে না। প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিধি অনুযায়ী বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়োগ দিতে হবে।

নামাজের সময়সূচি উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এশার আজান নির্ধারিত সময়ে দিতে হবে এবং আজান ও জামাতের মধ্যে ১৫ মিনিটের ব্যবধান রাখতে হবে, বিশেষ করে এশা ও ফজরের নামাজে- যাতে মুসল্লিদের অংশগ্রহণ সহজ হয়।

রমজানের শেষ দশ রাতে তাহাজ্জুদ নামাজ ফজরের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে এমনভাবে যাতে মুসল্লিদের কষ্ট না হয়। একই সঙ্গে কুনুতের দোয়ায় সংযম বজায় রাখা, অতিরিক্ত দীর্ঘ বা ছন্দময় দোয়া পরিহার করে সুন্নাহ অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।

মসজিদে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ করা যাবে না এবং কোনো মাধ্যমেই নামাজের লাইভ সম্প্রচার নিষিদ্ধ থাকবে।

মসজিদের ভেতরে বা আশপাশে ভিক্ষা করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে বলা হয়েছে। মুসল্লিদের জাকাত ও দান–অনুদান প্রকৃত ও বৈধ খাতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইতিকাফ পালনকারীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। অ-সৌদি নাগরিকদের ক্ষেত্রে স্বীকৃত স্পনসরের অনুমোদন নিতে হবে। ইফতার কর্মসূচির জন্য নগদ অর্থ সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। ইফতার আয়োজন কেবল নির্ধারিত স্থানে ও মসজিদকর্মীদের তত্ত্বাবধানে করতে হবে এবং ব্যবহারের পরপরই স্থান পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন

এ ছাড়া মসজিদে পরিষ্কার–পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের নামাজের স্থানসহ সব এলাকায় নিয়মিত পরিদর্শন ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব নির্দেশনার উদ্দেশ্য রমজান মাসে মসজিদগুলোতে সুশৃঙ্খল, নিরাপদ ও ইবাদতবান্ধব পরিবেশ নিশ্চিত করা। সূত্র: গালফ নিউজ

আরটিভি/এমএইজে/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত তিন ভাইয়ের বিরুদ্ধে যৌন পাচার, ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
৭০ নারীকে ধর্ষণ-নির্যাতন, যৌন পাচারের মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন চায় রাষ্ট্রপক্ষ
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, ধর্ষণ ও মানব পাচারের অভিযোগে একই বাড়িতে বসবাসকারী আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সাত শিশুর বয়স ১ থেকে ১৭ বছরের মধ্যে।
কেন্টাকিতে ৭ শিশুর ওপর ভয়াবহ নির্যাতন, গ্রেপ্তার ৮
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে গাড়িতে থাকা এক ব্যক্তিকে পরিচয় না দিয়েই গুলি করার অভিযোগ উঠেছে দেশটির অভিবাসন কর্মকর্তার (আইসিই) বিরুদ্ধে।
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা তৈরি করেছে এল নিনো। এর মধ্যেই অঙ্গরাজ্যটির ৫৭টি বাঁধের অবস্থা নাজুক বলে উঠে এসেছে এক নিরীক্ষায়।
এল নিনোর আগে বিপদে ক্যালিফোর্নিয়া, ঝুঁকিতে ১৫ লাখ মানুষ
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করলেই পাওয়া যায় না দেশটির নাগরিকত্ব। এ পথে নাগরিকত্বের আবেদন করতে হলে বয়স, গ্রিন কার্ড, দাম্পত্য সম্পর্ক ও যুক্তরাষ্ট্রে বসবাসসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয়।
মার্কিন নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে ন্যূনতম বয়স ও নতুন শর্ত জানাল ইউএসসিআইএস
আরও পড়ুন
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?