ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
সংগৃহীত ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার(২৩ জানুয়ারি) সন্ধ্যায় শান্তি কমিটির সদস্যদের ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলার পরপরই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। শান্তি কমিটিগুলো মূলত স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত যা পাকিস্তান সরকারের সমর্থনে সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করে থাকে।

এই রক্তক্ষয়ী হামলাটি এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তানি সেনাবাহিনী আফগান সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। বৈরী শীতের মধ্যেও হাজার হাজার মানুষকে নিরাপত্তার স্বার্থে ঘরবাড়ি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির দিকে। সংগঠনটি দীর্ঘদিন ধরে শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুন

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে টিটিপির তৎপরতা লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগান তালেবান টিটিপি যোদ্ধাদের তাদের মাটিতে আশ্রয় ও হামলার পরিকল্পনা করার সুযোগ দিচ্ছে। তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে একে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট হিসেবে বর্ণনা করেছে। মূলত পাকিস্তানে কঠোর ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে টিটিপি গত কয়েক বছরে দেশজুড়ে অসংখ্য প্রাণঘাতী হামলা চালিয়েছে।

সীমান্তবর্তী এই সংঘাতময় অঞ্চলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তারা অপরাধীদের শনাক্ত করতে চিরুনি অভিযান শুরু করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত