ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ায় তীব্র তাপের কারণে ঘর ছাড়ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ালপিউপ ও হোপটাউন শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তীব্র তাপপ্রবাহের মধ্যে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় রেকর্ড পরিমাণ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান কর্মকর্তা জেসন হেফারনান বলেন, রাজ্যজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। অনেক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে। খবর এএফপি'র।

আরও পড়ুন

তিনি জানান, মাঠে থাকা দমকলকর্মীরা এখন তীব্র গরম এবং বাড়তে থাকা বাতাসের গতি স্পষ্টভাবে অনুভব করছেন। ইতোমধ্যে মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে ওটওয়েজ অঞ্চলে দাবানলের ঝুঁকিতে থাকা চারটি শহরের কয়েকশ মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশের আরও তিনটি গ্রামীণ এলাকার বাসিন্দাদেরও এলাকা ছাড়তে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, চরম আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং জনপদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ভিক্টোরিয়া রাজ্যে সম্পূর্ণ আগুন জ্বালানো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে সেখানে ছয়টি বড় দাবানল জ্বলছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ালপিউপ ও হোপটাউন শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটি আগের রেকর্ড ৪৮.৮ ডিগ্রিকে ছাড়িয়ে গেছে।

তীব্র গরমের কারণে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে খেলোয়াড় ও দর্শকদের সুরক্ষায় সেন্টার কোর্টের ছাদ বন্ধ রাখা হয়েছে। মেলবোর্নে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের বড় অংশজুড়ে গরম বাতাস স্থায়ীভাবে অবস্থান করছে।

ভিক্টোরিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্যারোলিন ম্যাকএলনে বলেন, দীর্ঘদিন ধরে চলা তীব্র গরম যে কারও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, বয়স্ক মানুষ, শিশু এবং যাদের আগে থেকেই শারীরিক সমস্যা আছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও জানান, অতিরিক্ত গরমে হিট এক্সহস্টশন ও হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে ঠান্ডা পরিবেশে থাকার, পর্যাপ্ত পানি পান করার এবং মাথা ঘোরা, পেশিতে টান, দ্রুত হৃদস্পন্দন, শরীরের অতিরিক্ত তাপমাত্রা ও অচেতনতার মতো লক্ষণের দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া