ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সে ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ফ্রান্সের জাতীয় পরিষদে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল পাস হয়েছে।

শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। খবর বিবিসি'র।

আরও পড়ুন

সোমবার (২৬ জানুয়ারি) নিম্নকক্ষের আইনপ্রণেতারা বিলটির মূল বিষয়গুলোতে একমত হন। পরে ১১৬–২৩ ভোটে বিলটির পক্ষে রায় দেন তারা। অনুমোদনের জন্য এখন এটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।

এই বিলটি আইনে পরিণত হলে কম বয়সী অর্থাৎ ১৫ বছরের নিচে কিশোর-কিশোরীরা স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। প্রস্তাবিত এই আইনে ফ্রান্সের হাই স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ রাখার ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ একে একটি 'বড় পদক্ষেপ' হিসেবে অভিহিত করেছেন। ফ্রান্সে ১ সেপ্টেম্বর হতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। প্রেসিডেন্ট ম্যাখোঁ আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকরের জন্য মতামত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে লিখেন, 'আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়।'

এর আগে ২০২৩ সালের একটি আইনে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আদালত সেটিকে ইউরোপীয় আইন লঙ্ঘনকারী বলে রায় দেওয়ায় আইনটি কার্যকর করা সম্ভব হয়নি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
আরও পড়ুন
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স