ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রথম বিশ্বযুদ্ধের অজানা ১৬ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত

প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে ইতিহাসে আলোচনা কম নয়। তবে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের দৈনন্দিন জীবন, অভ্যাস ও অভিজ্ঞতার অনেক দিক আজও সাধারণ মানুষের কাছে অজানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে হওয়া আলোচনায় উঠে এসেছে এমনই কিছু বিস্ময়কর তথ্য। সেখান থেকে বাছাই করা ১৬টি না জানা তথ্য তুলে ধরা হলো:

১. রোমানিয়া ২ বার যুদ্ধে যোগ দিয়েছিল

১৯১৬ সালের আগস্টে মিত্রশক্তির চাপে রোমানিয়া প্রথমবার যুদ্ধে নামে। তবে ১৯১৭ সালে রাশিয়া যুদ্ধ থেকে সরে গেলে চারদিক থেকে শত্রু পরিবেষ্টিত হয়ে তারা কেন্দ্রীয় শক্তির সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। পরে ১৯১৮ সালের নভেম্বরে সেই চুক্তি অকার্যকর ঘোষণা করে যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে আবার মিত্রশক্তির পক্ষে যোগ দেয়।

২. ট্যাংকের আসল নাম ছিল ‘ল্যান্ডশিপ’

ট্যাংকের প্রথম নাম ছিল ‘ল্যান্ডশিপ’। গোপনীয়তা রক্ষার জন্য এগুলোকে ‘ওয়াটার ট্যাংক’ বলা হতো। সেই ছদ্মনামই পরে স্থায়ী হয়ে যায়।

৩. ফরাসি সৈনিকদের ডাকনাম ছিল ‘পইলু’

ফরাসি সৈনিকদের বলা হতো ‘পইলু’, যার অর্থ ‘লোমশ মানুষ’। দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে থাকার ফলে তাদের অগোছালো চেহারা থেকেই এই নামের উৎপত্তি।

৪. দাড়ি কামানো বাধ্যতামূলক

গ্যাস মাস্ক ঠিকভাবে কাজ করানোর জন্য সৈনিকদের ক্লিন শেভ থাকতে হতো। যুদ্ধ শেষে এই অভ্যাসই সমাজে ফ্যাশনে পরিণত হয়।

৫. অদৃশ্য কালি হিসেবে ব্যবহৃত হতো বীর্য

গোপন বার্তা পাঠাতে একসময় বীর্য ব্যবহার করা হতো অদৃশ্য কালি হিসেবে। বিষয়টি আবিষ্কার করেছিলেন ব্রিটিশ গোয়েন্দা প্রধান স্যার ম্যানসফিল্ড স্মিথ-কামিং।

৬. সবসময় ট্রেঞ্চে থাকতেন না সৈনিকরা

সৈনিকদের নিয়মিতভাবে সামনের ট্রেঞ্চ ও পেছনের এলাকায় বদলি করা হতো। তবে জার্মান সৈনিকরা তুলনামূলকভাবে দীর্ঘ সময় ট্রেঞ্চে অবস্থান করতেন।

৭. ইঁদুর শিকার করে পোশাক মেরামত

অনেকে ট্রেঞ্চে ইঁদুর শিকার করে তাদের চামড়া দিয়ে পোশাকের ছেঁড়া অংশ সেলাই করতেন।

৮. বড়দিনে সাময়িক যুদ্ধবিরতি

১৯১৪ সালের বড়দিনে জার্মান ও ব্রিটিশ সৈনিকদের মধ্যে অলিখিত যুদ্ধবিরতি হয়েছিল। তারা একসঙ্গে গান গেয়েছে, এমনকি ফুটবলও খেলেছে।

৯. দাঁতের দুরবস্থা

ব্রিটিশ সৈনিকদের দাঁতের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের জন্য আলাদা মাংস কাটা যন্ত্র দেওয়া হয়। এখান থেকেই রয়্যাল আর্মি ডেন্টাল কর্পস গঠিত হয়।

১০. ‘ড্রামরোল’ গোলাবর্ষণ

এক ধরনের লাগাতার গোলাবর্ষণ চলত, যার শব্দ ড্রাম বাজানোর মতো শোনাত। ঘণ্টার পর ঘণ্টা এমন গোলাবর্ষণে বহু সৈনিক মানসিকভাবে ভেঙে পড়তেন।

১১. যুদ্ধের মধ্যেও চলত গসিপ

ভয়াবহ পরিস্থিতির মাঝেও সৈনিকদের প্রধান আলোচনার বিষয় ছিল নিজেদের ট্রেঞ্চের অন্যদের নিয়ে গল্পগুজব।

আরও পড়ুন

১২. মৃত্যু ছিল সম্পূর্ণ এলোমেলো

হঠাৎ একটি গোলা, একটি গুলি যেকোনো সময় মৃত্যু আসতে পারত। এই ধীরে ধীরে সৈন্য কমে যাওয়াকে বলা হতো ‘ওয়েস্টেজ’।

১৩. লাশ, মাছি আর ইঁদুর

মৃতদেহে বসা মাছি খাবার, জামাকাপড় এমনকি মানুষের শরীরেও বসত। ইঁদুর ছিল সর্বত্র।

১৪. সবচেয়ে ভয়ংকর ছিল উকুন

একজন প্রবীণ সৈনিকের মতে, ট্রেঞ্চ জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল উকুন। দিন-রাত চুলকানি থেকে মুক্তি মিলত না।

১৫. কাদায় ডুবে মৃত্যুর ঝুঁকি

ট্রেঞ্চের পাশের কাঠের পথ থেকে পড়ে গেলে কাদায় আটকে ডুবে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় মাটির নিচে চাপা পড়া পুরোনো লাশ বেরিয়ে আসত।

১৬. দীর্ঘ অপেক্ষা আর মৃত্যুর মিছিল

বেশিরভাগ সময়ই যুদ্ধ মানে ছিল অপেক্ষা। তবে ভার্দুনের মতো এলাকায় অল্প জায়গায় লক্ষাধিক মানুষ মারা গেছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ