ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডাবল-ডেকার বাসের সমান জেলিফিশের দেখা পেলেন বিজ্ঞানীরা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

সমুদ্রপৃষ্ঠের বহু গভীরে এক অভাবনীয় ও বিরল দৃশ্যের সাক্ষী হয়েছেন বিজ্ঞানীরা। আর্জেন্টিনার উপকূলের কাছে পরিচালিত এক বৈজ্ঞানিক অভিযানে দেখা মিলেছে রহস্যময় ও অত্যন্ত দুর্লভ প্রাণী জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ এর, যার আকার প্রায় একটি ডাবল-ডেকার বাসের সমান।

আর্জেন্টিনার কন্টিনেন্টাল শেলফ অনুসন্ধানকারী একটি গবেষণা জাহাজ থেকে পরিচালিত অভিযানের সময় পানির নিচে ব্যবহৃত রোবটের ক্যামেরায় ধরা পড়ে এই বিশাল জেলিফিশটি। প্রায় ২৫০ মিটার গভীরে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ঘণ্টার মতো গম্বুজাকৃতির দেহ নিয়ে ভেসে আছে প্রাণীটি, আর তার চারপাশে কিশোর বয়সী কিছু মাছ নির্বিঘ্নে সাঁতার কাটছে।

বিজ্ঞানীদের মতে, জায়ান্ট ফ্যান্টম জেলিফিশের দেহের প্রস্থ এক মিটার পর্যন্ত হতে পারে। তবে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো এর চারটি দীর্ঘ বাহু, যেগুলোর দৈর্ঘ্য ১০ মিটার পর্যন্ত বিস্তৃত যা একটি ডাবল-ডেকার বাসের দৈর্ঘ্যের কাছাকাছি।

গ্রিক শব্দ থেকে উদ্ভূত এই প্রাণীর নামের অর্থ প্রায় ‘পাতাললোকের দৈত্যাকার জেলিফিশ’। গভীর সমুদ্রে বসবাসের কারণে নামটির সঙ্গে এর বৈশিষ্ট্যের মিল রয়েছে। অন্য জেলিফিশের মতো এদের দংশনকারী টেন্টাকল নেই। বরং দীর্ঘ বাহু ব্যবহার করে তারা প্ল্যাঙ্কটন ও ছোট মাছ শিকার করে।

উনিশ শতকের শেষদিকে প্রথমবারের মতো বিজ্ঞানীরা এই প্রজাতির একটি নমুনা সংগ্রহ করেন। ১৯১০ সালে জেলিফিশটির আনুষ্ঠানিক নামকরণ করা হয়। তবে আকারে এত বড় হলেও এদের দেখা পাওয়া অত্যন্ত বিরল।

আরও পড়ুন

গবেষকদের তথ্য অনুযায়ী, ১৯১০ সালের পর থেকে বিশ্বজুড়ে মাত্র ১২৬টি নিশ্চিত দেখা পাওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে মাছ ধরার জালে ধরা পড়া নমুনাও রয়েছে। অর্থাৎ, শতাধিক বছরে গড়ে বছরে একটিরও সামান্য বেশি জায়ান্ট ফ্যান্টম জেলিফিশের দেখা মিলেছে। ভিডিও দেখতে ক্লিক করুণ

এই সাম্প্রতিক আবিষ্কার গভীর সমুদ্রের অজানা প্রাণীজগত সম্পর্কে নতুন করে আগ্রহ ও গবেষণার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সূত্র: গালফ নিউজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম