ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ এর কাজ কী হবে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত

দেশের কোনো নারী যেন ‘যৌন অতৃপ্ত’ না থাকেন এই লক্ষ্য সামনে রেখে ‘মিনিস্ট্রি অব সেক্স’ নামে একটি মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছে ইউরোপের দেশ আর্মেনিয়ার একটি নতুন রাজনৈতিক দল। আসন্ন জাতীয় নির্বাচনের আগে স্ট্রং আর্মেনিয়া নামের বিদ্রোহী দলটির এই প্রস্তাব ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে মূল কারণ যৌন অতৃপ্তি। দ্য টেলিগ্রাফকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এই সমস্যা সমাধানে একটি আলাদা মন্ত্রণালয় গঠন করা যেতে পারে, যা একই সঙ্গে আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলাতেও ভূমিকা রাখবে।

‘মিনিস্ট্রি অব সেক্স’ ধারণাটি প্রথম সামনে আনেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আরমেন খাচিকিয়ান। ‘ট্রায়াঙ্গল’ নামের একটি পডকাস্টে তিনি বলেন, যৌন অতৃপ্তির কারণেই নারীরা আগের তুলনায় রাজনীতিতে বেশি সক্রিয় হয়ে উঠছেন। পডকাস্টের সঞ্চালক লেভন সারগিজভ এ ধরনের বিষয় তদারকির জন্য একটি আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেন।

কারাপেতিয়ান বলেন, মন্ত্রণালয়টির নাম হওয়া উচিত ‘মিনিস্ট্রি অব সেক্স’। তবে এটি কীভাবে কাজ করবে বা কী ধরনের কার্যক্রম নেবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তিনি জানাননি।

এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির সংসদ সদস্য সোনা গাজারিয়ান। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি মন্তব্যগুলোকে ‘নিরেট সেক্সিজম’ হিসেবে আখ্যা দেন। তিনি লেখেন, নারীদের নিজস্ব সিদ্ধান্তের অধিকার কেড়ে নেয়া এবং তাদের পুরুষের কল্পনা ও অশ্লীল প্রতিশ্রুতির স্তরে নামিয়ে আনা জঘন্য কাজ। অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করে লাভ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমেও কারাপেতিয়ানের বক্তব্য ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নারীবাদী ইনফ্লুয়েন্সার লুসি কোচারিয়ান এক পোস্টে বলেন, আপনার নির্বাচন-পূর্ব যৌন লালসা আর্মেনিয়ার নারীদের ওপর চাপিয়ে দেবেন না।

আরও পড়ুন

সমালোচনার মুখে কারাপেতিয়ান দাবি করেছেন, তার বক্তব্য প্রসঙ্গের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, সরকার কি আমার শব্দচয়ন নিয়ে বিরক্ত, নাকি আমি খোলাখুলি সমস্যার কথা বলছি বলেই তারা অস্বস্তিতে? তার ভাষায়, একটি সুস্থ সমাজ ও একটি সুস্থ আর্মেনিয়া গড়াই আমাদের প্রধান লক্ষ্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার