ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতে তিন বোনকে বিয়ে করে বাবা, প্রেমিকার আত্মহত্যা নিয়ে নতুন রহস্য

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম
ছাদ থেকে লাফ দিয়ে আত্মঘাতী তিন কিশোরী। ছবি সংগৃহীত

কয়েকদিন আগে ভারতের গাজিয়াবাদে নয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল তিন কিশোরী বোন। এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ওই তিন কিশোরীর বাবা চেতন কুমারের নাম ২০১৫ সালে একটি আত্মহত্যার ঘটনায় সম্পৃক্ত ছিল। এমন তথ্য প্রকাশ্যে আসার পরে কিশোরীদের মৃত্যু নিয়েও উঠছে নানা প্রশ্ন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

পুলিশ সূত্রের খবর, প্রায় ১১ বছর আগে আত্মঘাতী হয়েছিলেন চেতনের লিভ-ইন পার্টনার। ওই তিন কিশোরীর মৃত্যুর সঙ্গে চেতনের লিভ-ইন পার্টনারের আত্মহত্যার কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

২০১৫ সালে শাহিবাবাদ পুলিশ স্টেশনের অন্তর্গত রাজেন্দ্র নগর কলোনিতে ফ্ল্যাটের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন চেতনের তৎকালীন লিভ-ইন পার্টনার। তদন্তের পরে সেই মৃত্যু আত্মহত্যা ছিল বলে নিশ্চিত করেছিল পুলিশ।

এক প্রতিবেদনে বলা হয়েছে, চেতনের জীবন বেশ রঙিন ছিল। তার তিন স্ত্রী। তিনজনেই তারা সম্পর্কে বোন। যে তিন কিশোরী আত্মহত্যা করেছে তাদের মধ্যে একজন এক বোনের, অন্য দুইজন অন্য বোনের সন্তান।

প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়ী চেতনের বহু টাকা দেনা হয়। বিদ্যুতের বিল পরিশোধ করতে তিনি তিন মেয়ের মোবাইল বিক্রি করেছিলেন। সেইসঙ্গে চেতনের মেয়েরা কোরিয়ান ড্রামায় ব্যাপকভাবে আসক্ত ছিল, এসব ড্রামা তারা স্মার্ট ফোনে দেখতো। গত ৪ ফেব্রুয়ারি তিনবোন নিজেদের আবাসনের ছাদ থেকে লাফ দেয়।

আরও পড়ুন

দেশটির পুলিশের তদন্তে জানা গেছে, ঘটনার দিন মায়ের থেকে মোবাইল ফোন চেয়েছিল ওই তিন কিশোরী। কিন্তু সেই ফোনে কোরিয়ান ড্রামা দেখা যায়নি। তাদের বাবা মোবাইল কেড়ে নেওয়ার কারণেই কী তারা ছাদ থেকে লাফ দিয়েছে? নাকি নেপথ্যে অন্যকিছু? এনিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

এখন পর্যন্ত পাওয়া তদন্তে বলা হয়েছে, ওই তিন কিশোরীর সঙ্গে মায়েদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। বরং চেতনের ঘনিষ্ঠ ছিল তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’