ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

স্বামীকে ফাঁদে ফেলে খুন করালেন নববধূ, হানিমুন মার্ডারে বেরিয়ে এলো আসল তথ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম
ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ইতোমধ্যে ‘হানিমুন মার্ডার’ নামে পরিচিতি পেয়েছে। প্রতিবেদন এনডিটিভির।

পুলিশ জানায়, অভিযুক্ত অঞ্জলির সঙ্গে সাত বছর আগে এক বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় সঞ্জয় নামের এক যুবকের। পরবর্তীতে ২০২৪ সালে যোগাযোগ পুনরায় শুরু হলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরিবারের সিদ্ধান্তে ২০২৫ সালের ৩০ অক্টোবর অঞ্জলির বিয়ে হয় রাওলার বাসিন্দা আশিস কুমারের সঙ্গে।

বিয়ের পর দাম্পত্য জীবনে অসন্তুষ্ট অঞ্জলি প্রায় ১৬ দিন আগে বাবার বাড়িতে গিয়ে প্রেমিক সঞ্জয়ের সঙ্গে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার দিন ৩০ জানুয়ারি রাতে খাবার শেষে অঞ্জলি স্বামীকে নিয়ে হাঁটতে বের হন এবং ফোনে তাদের অবস্থান জানিয়ে দেন।

এরপর সঞ্জয় ও তার দুই সহযোগী নির্ধারিত স্থানে আশিস কুমারের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি দিয়ে মারধরের পর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। ঘটনাটিকে ডাকাতির রূপ দিতে অঞ্জলি নিজের কানের দুল ও স্বামীর মোবাইল ফোন হামলাকারীদের হাতে তুলে দেন এবং অচেতন হওয়ার ভান করেন।

আরও পড়ুন

পরে পুলিশ আশিস কুমারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে মাথায় গুরুতর আঘাত ও শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ মেলায় তদন্তের দিক পরিবর্তন হয়।

ঘটনায় জড়িত চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তিন পুরুষ অভিযুক্তকে পাঁচ দিনের রিমান্ডে এবং অঞ্জলিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
আরও পড়ুন
বরযাত্রীর গাড়ি থামিয়ে তুলে নেওয়ার পর দিন ভিডিও বার্তা দিলেন সেই নববধূ
বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ!
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো করে হত্যা
স্বামীকে হত্যার পর টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী