ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় সিসা খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাটো অঙ্গরাজ্যে একটি সিসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্লাটো অঙ্গরাজ্যের ওয়াসে জেলার বাশার এলাকার কাম্পানিন জুরাক খনিস্থলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বিস্ফোরণটি ঘটে। ওই সময় খনির ভেতরে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক।

এলাকার ভারপ্রাপ্ত ঐতিহ্যবাহী নেতা আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস জানান, এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং প্রায় ২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিকটবর্তী একটি খনিতে কর্মরত শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি বলেন, বিস্ফোরণের সময় শ্রমিকরা খনির গভীরে ছিলেন। আমরা খনিগুলোর খুব কাছেই ছিলাম। লোকজন ভেতরে কাজ করছিল, হঠাৎ করেই একটি গ্যাস বিস্ফোরণ ঘটে।

সানি আরও বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হলেও হতাহতের সংখ্যা ঠেকানো সম্ভব হয়নি।
আমরা অনেক চেষ্টা করেছি উদ্ধার করার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৩৮ জন মারা গেছেন। অন্যদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এএফপির হাতে পাওয়া একটি গোপন নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মৃত্যুর সম্ভাব্য কারণ কার্বন মনোক্সাইড বিষক্রিয়া।

কাম্পানিন জুরাক এলাকাটি একটি পুরোনো খনিশিল্প অঞ্চল হিসেবে পরিচিত। স্থানীয় নেতা ইদ্রিস জানান, বিস্ফোরণের স্থানটি সলিড ইউনিট নাইজেরিয়া লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছিল।

আরও পড়ুন

প্লাটো অঙ্গরাজ্য ঐতিহাসিকভাবে একটি খনিশিল্প সমৃদ্ধ অঞ্চল। রাজ্যের রাজধানী জস ‘টিন সিটি’ নামেও পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে খনন কার্যক্রম অনেকটাই কমে এসেছে।

নাইজেরিয়ায় এর আগেও একাধিকবার খনিদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে ভারী বৃষ্টির সময় একটি অবৈধ খনিতে পাথর ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছিলেন।

কর্তৃপক্ষের অভিযোগ, অবৈধ খনন কার্যক্রম দেশটিতে সশস্ত্র সহিংসতা ও অপরাধমূলক তৎপরতা বাড়িয়ে দিচ্ছে। এসব খনি থেকে চাঁদা আদায়ের মাধ্যমে অপরাধী চক্রগুলো অর্থ সংগ্রহ করছে বলে দাবি তাদের।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় সব মুহূর্ত
নিউ ইয়র্কে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা। এমন সময় বিশ্বরাজনীতি, যুদ্ধ, সংঘাত ও কূটনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার পাশাপাশি অতীতের স্মরণীয় ঘটনাগুলোও ফিরে আসছে আলোচনায়। জাতিসংঘের ইতিহাসের এমন কিছু স্মরণীয় ও আলোচিত মুহূর্ত নিচে তুলে ধরা হলো— ফিদেল কাস্ত্রোর সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথন ভাষণ (১৯৬০)  জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ভাষণের রেকর্ডটি কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর দখলে। ১৯৬০ সালে নিজের প্রথম ভাষণে তিনি টানা ৪ ঘণ্টা ২৯ মিনিট বক্তব্য দেন। এই সময়ে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের কড়া সমালোচনা করেন এবং কিউবান বিপ্লবের আদর্শ তুলে ধরেন। Politics নিকিতা ক্রুশ্চেভের টেবিল চাপড়ানো (১৯৬০) ১৯৬০ সালের অধিবেশনে পূর্ব ইউরোপে সোভিয়েত সাম্রাজ্যবাদের সমালোচনা করায় ক্ষুব্ধ হয়ে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ নিজের টেবিলে সজোরে ঘুষি মারতে থাকেন। এই অধিবেশন ঘিরেই তার জুতা খুলে টেবিলে আঘাত করার ঐতিহাসিক কিংবদন্তি চালু হয়। হুগো চ্যাভেজ ও ‘শয়তানের গন্ধ’ (২০০৬) ২০০৬ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ পডিয়ামে উঠে বুকে ক্রস আঁকেন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ইঙ্গিত করে বলেন, ‘গতকাল এখানে শয়তান এসেছিল। আজও এখানে গন্ধকের গন্ধ পাওয়া যাচ্ছে।’ গাদ্দাফির সনদ ছিঁড়ে ফেলা (২০০৯)  লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ২০০৯ সালে ১৫ মিনিটের সময়সীমা ভেঙে টানা ১০০ মিনিট বক্তব্য দেন। নিরাপত্তা পরিষদকে ‘সন্ত্রাস পরিষদ’ আখ্যা দিয়ে প্রকাশ্যে জাতিসংঘ সনদের একটি পাতা ছিঁড়ে কাঁধের ওপর দিয়ে ছুড়ে ফেলেন তিনি। নেতানিয়াহুর কার্টুন বোমা (২০১২)  ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির অগ্রগতি বোঝাতে অধিবেশনে বোমার একটি বড় কার্টুন চিত্র প্রদর্শন করেন এবং একটি লাল কালি দিয়ে সেখানে সীমারেখা টানেন। ট্রাম্পের ‘রকেট ম্যান’ মন্তব্য (২০১৭)  ২০১৭ সালে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দেন এবং দেশটির নেতা কিম জং উনকে ‘রকেট ম্যান’ বলে উপহাস করেন। Politics(Right) গিলাদ এরদানের সনদ শ্রেড করা (২০২৪)  ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের একটি প্রস্তাবের প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান একটি ছোট পেপার শ্রেডার মেশিন দিয়ে অধিবেশনের সামনেই জাতিসংঘ সনদের প্রচ্ছদ পাতা কেটে টুকরো টুকরো করে ফেলেন। ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’  সম্প্রতি জাতিসংঘের মূল ভবনে প্রবেশের সময় এস্কেলেটর হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হেঁটে সিঁড়ি বেয়ে উঠতে হয়। ট্রাম্প এই ঘটনাকে ‘নাশকতা’ বলে অভিযোগ করলেও জাতিসংঘ জানায়, ট্রাম্পের সঙ্গে থাকা একজন ভিডিওগ্রাফার ভুলবশত এস্কেলেটরের ইমার্জেন্সি স্টপ বোতামে চাপ দেওয়ায় এটি বন্ধ হয়ে যায়। এসব নাটকীয় ঘটনা ছাড়াও দীর্ঘ ভাষণ ও ক্লান্তিকর সূচির কারণে জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন সময়ে বিশ্ব নেতাদের ঘুমিয়ে পড়ার দৃশ্যও ভাইরাল হয়েছে। ২০১৭ সালে জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ঘুমিয়ে পড়ার ঘটনা ব্যাপক আলোচিত হয়েছিল। সূত্র: ওয়াননিউজ আরটিভি/এসআর
জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় সব মুহূর্ত
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সামাজিক-রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি।
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
আরও পড়ুন
নাইজেরিয়ায় দুই গ্রামে নিহত ১৬০, নিখোঁজ রাজা
নাইজেরিয়ায় গির্জায় হামলা চালিয়ে অন্তত ১৬০ জনকে অপহরণ