ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মস্কোতে ২০০ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত, বিপর্যস্ত জনজীবন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
ছবি সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো বর্তমানে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। চলতি জানুয়ারি মাসে শহরটির নাগরিকরা গত দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাতের সাক্ষী হয়েছেন বলে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদরা।

মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৮২৩ সালের পর থেকে অর্থাৎ গত ২০৩ বছরে আর কখনো জানুয়ারিতে এত বিশাল পরিমাণ তুষারপাত দেখেনি নগরবাসী। অস্বাভাবিক এই তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১ কোটি ৩০ লাখ মানুষের এই মেগাসিটির স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জানুয়ারি মাসজুড়ে মস্কোতে ৯২ মিলিমিটার বৃষ্টিপাতের সমপরিমাণ তুষার রেকর্ড করা হয়েছে। শহরটির অনেক এলাকায় বরফের স্তূপের উচ্চতা ৬০ সেন্টিমিটার বা প্রায় দুই ফুট ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে দেখা যায়, মস্কোর কেন্দ্রীয় এলাকাগুলোতেও সাধারণ মানুষের হাঁটাচলা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যাতায়াতকারী ট্রেনগুলো কয়েক ঘণ্টা দেরিতে চলছে এবং বরফের কারণে শত শত যানবাহন সড়কে আটকা পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া যানজট গভীর রাত পর্যন্ত স্থায়ী হয়েছে। রাস্তাঘাটে পুরু বরফের স্তর জমে থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মস্কো অঞ্চলের ওপর দিয়ে একটি অত্যন্ত গভীর ও বিস্তৃত ঘূর্ণিঝড় এবং তীব্র বায়ুমণ্ডলীয় ফ্রন্ট অতিক্রম করার কারণেই এই বিরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাতাসের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে পড়া তুষার নগরবাসীকে এক অন্ধকার ও তুষারঢাকা শীতে বন্দি করে ফেলেছে।

৩৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা পাভেল আক্ষেপ করে বলেন, ছোটবেলার সেই তুষারপাতের দিনগুলো মনে পড়ে, কিন্তু এবারের পরিস্থিতি সবকিছুকে ছাড়িয়ে গেছে। চারদিকে কেবল বরফ আর শূন্যতা।

শুধু মস্কো নয়, রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলেও তুষারঝড় এতটাই তীব্র ছিল যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এমনকি কিছু এলাকায় ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত তুষার জমে যাওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়ান প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে যাতে সড়কগুলো দ্রুত চলাচলের উপযোগী করা যায়। তবে প্রতিনিয়ত ঝরতে থাকা তুষারের কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এমন চরমভাবাপন্ন আবহাওয়ার প্রকোপ বাড়ছে বলে ধারণা করছেন পরিবেশবাদীরা। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল থাকা এক দোকানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। চেহারার এই অদ্ভুত মিল নিয়ে অনেকে হাস্যরস করলেও তৈরি হয়েছে বিতর্ক। এমনকি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওই দোকানিকে বয়কটের আহ্বানও জানিয়েছেন।
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। 
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
গরুর মাংস রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। বিশ্ববাজারে মোট গরুর মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
রাশিয়া-চীনের পাশাপাশি এবার মার্কিন চাপ উপেক্ষা করে ইরানরে পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক, ইরাক ও পাকিস্তান।
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
আরও পড়ুন
মস্কোতে গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের নেতৃত্বে সোহাগ
হঠাৎ ভয়ংকর ইউক্রেন, পুড়ছে মস্কো
ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
গোপনে রাশিয়া সফরে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান