ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে মুসলিম সহকর্মীদের সম্মান জানাতে উপবাস করলেন ২৫ জন অমুসলিম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম
লোটন সিটি কাউন্সিলের ২৫ জন অমুসলিম কর্মকর্তা ও কাউন্সিলর রমজানের রোজার সঙ্গে সংহতি প্রকাশ করে একদিন উপবাস পালন করেছেন। ছবি: সংগৃহীত

মুসলিম সহকর্মীদের প্রতি সম্মান জানাতে যুক্তরাজ্যের লোটন সিটি কাউন্সিলের ২৫ জন অমুসলিম কর্মকর্তা ও কাউন্সিলর রমজানের রোজার সঙ্গে সংহতি প্রকাশ করে একদিন উপবাস পালন করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ ) তারা সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকেন।

দিনব্যাপী এই উপবাস শেষে সন্ধ্যায় তারা লোটন টাউন হলে একত্রিত হয়ে সম্মিলিত ইফতারে অংশ নেন। এ সময় মুসলিম কাউন্সিলর ও সহকর্মীরা নিজ নিজ বাসা থেকে প্রস্তুত করা বিভিন্ন ধরনের খাবার নিয়ে ইফতারে যোগ দেন।

অনুষ্ঠানের আয়োজক এবং লুটন কাউন্সিলের যোগাযোগ বিভাগের প্রধান অ্যাডাম ক্যারানি জানান, এই উদ্যোগে অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি ছিল।

তিনি বলেন, সারাদিন খাবার ও পানীয় থেকে বিরত থাকা চ্যালেঞ্জিং ও বিনয়ের অভিজ্ঞতা ছিল। এতে রমজানের তাৎপর্য সম্পর্কে আমাদের উপলব্ধি আরও গভীর হয়েছে এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।

তিনি আরও বলেন, মুসলিম সহকর্মীরা সবার জন্য খাবার প্রস্তুত করে যে উদারতা দেখিয়েছেন, তা রমজানের প্রকৃত চেতনাকেই তুলে ধরেছে।

এ ছাড়া অংশগ্রহণকারীরা একটি বিদেশি ‘অরফান ভিলেজ’ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করেন। প্রকল্পটির লক্ষ্য ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দীর্ঘমেয়াদি সহায়তা প্রদান করা।

কর্মসূচিতে অংশ নেন লুটনের মেয়র এ্যামি নিকোলাস। তিনি উপবাস পালন এবং ইফতার, উভয় আয়োজনেই অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

দিনটির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই অনুপ্রেরণামূলক উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমাদের কর্মকর্তা ও কাউন্সিলরদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। ভিন্ন ধর্ম ও পটভূমির মানুষ কীভাবে সম্মান, সংহতি ও উদারতার মাধ্যমে একত্রিত হতে পারে, আজ তারই সেরা উদাহরণ দেখেছি।

লুটন সিটি কাউন্সিল আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে। সূত্র: লোটন সিটি কাউন্সিল

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকাদের সংহতি
ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকাদের সংহতি
দিল্লিতে বিক্ষোভ / মমতার পর এবার আটক দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ।  শনিবার (১০ অক্টোবর) দিল্লির লোধি এস্টেট এলাকায় তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন। আটক হওয়ার আগে একটি বাস থেকে ভিডিও শেয়ার করেন কেজরিওয়াল।  ভিডিওতে তিনি জানান, দিল্লি পুলিশ তাকে এবং আপের নেতা সঞ্জয় সিংসহ দলের অন্য নেতাদের আটক করেছে। বাসে থাকা বিক্ষোভকারীদের ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা যায়। যন্তর মন্তরে সিইসির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে ‘দিল্লি চলো’ আহ্বান জানানোর কয়েক মিনিট পরই কেজরিওয়ালকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘এই স্বৈরাচারকে আমরা ভয় পাব না।’ দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে বিক্ষোভকারীরা। দিল্লিতে বিক্ষোভকারীদের আটক ও কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।  ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সকালে বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে। আরটিভি/এসআর
মমতার পর এবার আটক দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
দিল্লিতে এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা
ভারতের নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।  আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর ঠিক পরেই এই ধরপাকড় শুরু হয়। এ সময় আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাকেও আটক করা হয়। বিক্ষোভ শুরুর আগেই আটক হয়েছেন একাধিক পরিচিত মুখ।  পুলিশের চাপের মুখে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচিটি ‘দিল্লি হাট’-এ সরিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে। শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে কর্মসূচি শুরুর আগেই আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিজেপি পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। সূত্র:  ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/এসআর
দিল্লিতে এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা
দিল্লিতে আটক ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটক করা হয়েছে।  শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে মানিক সরকারকে আটক করা হয়। মানিক সরকার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া–মার্কসবাদীর (সিপিআই–এম) নেতা।  এদিকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা ছিল ককরোচ জনতা পার্টির নেতাকর্মী ও বিক্ষোভকারীদের। তবে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজে ঢুকে অভিজিৎ দিপকের সঙ্গে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।  আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও আটক করেছে পুলিশ। তাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রেখেছেন। এছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও। সূত্র: দ্য হিন্দু আরটিভি/এসআর
দিল্লিতে আটক ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার 
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার (৯ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।  ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি আরটিভি/এসআর
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
আরও পড়ুন
বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য