ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে যৌন নিপীড়ন

যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৯ বছরের কারাদণ্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির চ্যাথামে এক শিশুকে দীর্ঘ পাঁচ বছর ধরে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে ৫৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইসলাম। তিনি চ্যাথামের একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে মামলার রায় ঘোষণা করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়নের অভিযোগে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেন। কারাদণ্ডের পাশাপাশি তার ওপর যৌন অপরাধ প্রতিরোধসংক্রান্ত বিশেষ আদেশ ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আদালতের নথি অনুযায়ী, ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে মোহাম্মদ ইসলাম শিশুটিকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেন। ২০০৯ সালে এসব ঘটনা বন্ধ হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

২০১৮ সালে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এর পাঁচ বছর পর, ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এরপর কেন্ট পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ ইসলামকে।

বিচার চলাকালে আদালতে ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন।

গত ২৬ নভেম্বর সাজা ঘোষণার সময় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তার ওপর বিশেষ নজরদারি ও বিধিনিষেধ কার্যকর থাকবে।

আদালতের আদেশ অনুযায়ী, মুক্তির পর মোহাম্মদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
দীর্ঘদিন পর আবারও সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এদিকে ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোররাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন বলে তথ্য দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। কর্মীদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার তাদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তাদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন তিনি। আরটিভি/এসআর
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন ১১২ জন বাংলাদেশি দক্ষ কর্মী।
বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
মাঝ আকাশে বাংলাদেশি যুবকের অশালীন কাণ্ড, পরে জামিনে বেরিয়ে পুলিশকে থুতু!
সোমবার সিঙ্গাপুরের আদালতে বিমানবালার শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগে নিজের দোষ স্বীকার করেছেন খোন্দকার মো. ইয়ামিন নামে ওই বাংলাদেশি যুবক।
মাঝ আকাশে বাংলাদেশি যুবকের অশালীন কাণ্ড, পরে জামিনে বেরিয়ে পুলিশকে থুতু!
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
কানাডায় প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন এমন মানুষের সংখ্যা প্রতিদিন মদ পান করেন এমন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
কানাডায় গাঁজা সেবনকারীর সংখ্যা মদ্যপায়ীদের চেয়ে বেশি
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। 
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন
আরও পড়ুন
তোমার গায়ে খুব বাজে গন্ধ, অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে বর্ণবাদী কটাক্ষ
১ হাজার ৪০০ বছর বাঁচতে পারে মানুষ, চাঞ্চল্যকর দাবি সুইডিশ দার্শনিকের
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
যেভাবে ৭০ ব্রিটিশ কিশোরীকে ‘ফাঁদে’ ফেলেন এই ভারতীয় যুবক