ইসরায়েলের উত্তর সীমান্তে লেবানন সংলগ্ন এলাকায় চলমান সংঘর্ষের মধ্যে নিজেদের ছোড়া গোলার আঘাতে এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার(২৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানায়, রবিবার (২২ মার্চ) ঘটে যাওয়া ঘটনাটির প্রাথমিক তদন্তে দেখা গেছে, দক্ষিণ লেবাননে মোতায়েন সেনাদের সহায়তায় পরিচালিত আর্টিলারি হামলার সময় ভুলবশত ওই গোলা নিক্ষেপ করা হয়, যা বেসামরিক নাগরিকের প্রাণহানির কারণ হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় গুরুতর ত্রুটি ও অপারেশনাল ভুল ছিল। শুধু বাস্তবায়নেই নয়, পরিকল্পনা পর্যায়েও উল্লেখযোগ্য ভুল ছিল বলে স্বীকার করেছে সেনাবাহিনী।
এদিকে ইসরায়েলের উত্তর সীমান্তে বর্তমানে ইসরায়েলি বাহিনী ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরটিভি/এসকে



