ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হোয়াইট হাউসে ফোন করতেই স্ক্রিনে ভেসে উঠল ‘এপস্টেইন আইল্যান্ড’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সুইচবোর্ডে ফোন করার পর কিছু সাংবাদিকের মোবাইল স্ক্রিনে কলার আইডি হিসেবে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামটি ভেসে উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ঘটনাটি প্রথম সামনে আসে ওয়াশিংটন পোস্টের কয়েকজন সাংবাদিকের মাধ্যমে। তারা জানান, হোয়াইট হাউসে ফোন করার সময় বিশেষ করে গুগলের পিক্সেল ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামটি দেখা যায়। তবে আইফোন থেকে কল করার ক্ষেত্রে এমন কোনো নাম দেখা যায়নি; সেখানে শুধু ফোন নম্বর প্রদর্শিত হয়েছে।

জানা গেছে, ওই দিন হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্বনেতাদের স্ত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্পকে ‘ফিগার ০৩’ নামের একটি হিউম্যানয়েড (মানবী সদৃশ) রোবটের সঙ্গে দেখা যায়। রোবটটি অতিথিদের ১১টি ভাষায় অভিবাদন জানায়।

এই অনুষ্ঠানেই মেলানিয়া ট্রাম্পের পোশাকের ব্র্যান্ড সম্পর্কে জানতে ওয়াশিংটন পোস্টের ‘স্টাইল’ বিভাগ হোয়াইট হাউসের সুইচবোর্ডে যোগাযোগ করেছিল। তখনই সাংবাদিকদের কয়েকজনের ফোনে অস্বাভাবিক এই কলার আইডি ভেসে ওঠে।

বিষয়টি নিয়ে গুগলের মুখপাত্র ম্যাথিউ ফ্লেগাল জানান, এটি গুগল ম্যাপের একটি ‘ফেক এডিট’ বা ভুয়া তথ্য সংযোজনের কারণে ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, গুগলের কলার আইডি সিস্টেম সাময়িকভাবে ভুল তথ্যটি গ্রহণ করেছিল, যার ফলে ‘Epstein Island’ নামটি প্রদর্শিত হয়।

তিনি আরও জানান, ত্রুটিটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে এবং যিনি এই ভুয়া তথ্যটি যুক্ত করেছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে পিক্সেল ফোন থেকে হোয়াইট হাউসে কল করলে আর এমন কোনো নাম দেখা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউস কর্মকর্তা জানিয়েছেন, এই কলার আইডি বিভ্রাটটি সম্পূর্ণ বাহ্যিক প্রযুক্তিগত সমস্যা এবং এর সঙ্গে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ টেলিফোন বা নিরাপত্তা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে মূলত জেফরি এপস্টেইনকে ঘিরে পুরোনো বিতর্কের কারণে। নারী ও শিশু পাচারসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অতীত সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে।

ক্যারিবীয় অঞ্চলের লিটল সেন্ট জেমস দ্বীপে এপস্টেইনের একটি এস্টেট ছিল, যা বহুলভাবে ‘এপস্টেইন আইল্যান্ড’ নামে পরিচিত।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল ম্যাপে ভুয়া নাম, ভুল ফোন নম্বর বা বিভ্রান্তিকর ব্যবসায়িক তথ্য যুক্ত হওয়ার অভিযোগ নতুন নয়। এর আগে বিভিন্ন স্কুল, প্রতিষ্ঠান ও ব্যাংকের হেল্পলাইন নম্বর বদলে দেওয়া, এমনকি মিম-ভিত্তিক নাম যুক্ত করার মতো ঘটনাও ঘটেছে।

এই সর্বশেষ ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে জনপ্রিয় ডিজিটাল ম্যাপ ও কলার আইডি প্ল্যাটফর্মগুলোর তথ্য যাচাই ব্যবস্থা কতটা নিরাপদ?

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আরও পড়ুন
কেন হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট
‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: ট্রাম্পকে আরিয়ানা গ্রান্ডে 
হোয়াইট হাউস এলাকায় আবারও গোলাগুলি, লকডাউন ঘোষণা