ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কেন হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট । ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট। চলতি আগস্ট মাসের শেষেই তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, তার অন্যতম বিশ্বস্ত সহযোগী ক্যারোলিন লেভিট ছোট দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি বাইরে থেকে ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন।

২৮ বছর বয়সী লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় সন্তানসম্ভবা হওয়া প্রথম নারীও তিনি।

গত ১ মে কন্যাসন্তানের জন্মের পর তিনি কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। গত মাসে আবার হোয়াইট হাউসের সংবাদ ব্রিফিংয়ে ফিরে আসেন। তবে দুই ছোট সন্তানকে বড় করার পাশাপাশি প্রেস সচিবের অত্যন্ত ব্যস্ত দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছিল বলে জানিয়েছেন লেভিট।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কন্যাসন্তানের জন্মের পর হোয়াইট হাউসে ফিরে এসে তিনি বুঝতে পারেন, দুই সন্তান যে সময় ও মনোযোগ প্রাপ্য, তা দেওয়ার পাশাপাশি প্রেস সচিবের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তাই অনেকটা আবেগঘন সিদ্ধান্ত নিয়েই তিনি পদ ছাড়ছেন।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে প্রথম সন্তান জন্মের মাত্র চার দিন পরই তিনি কাজে ফিরে গিয়েছিলেন। সে সময় নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করছিলেন তিনি।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে লেভিট তার অন্যতম বিশ্বস্ত ও আলোচিত মুখপাত্র হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দেওয়া এবং ট্রাম্প প্রশাসনের নীতির পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন।

লেভিটের জায়গায় কে নতুন প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেবেন, তা এখনো জানানো হয়নি।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
ডাকযোগে ভোটে ট্রাম্পের বড় জয়, সুপ্রিম কোর্টের অনুমতি
বিএনপি মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে: ছালেহ
ট্রাম্পের শুল্ককে ‘হামলা’ বলে কানাডার পাল্টা জবাবের ঘোষণা