ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে লুকিয়ে রাখা ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কালোবাজারির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হওয়ায় দেশটিতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী সিলিন্ডারগুলো কবরস্থানে মজুদ করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিল বলে অভিযোগ উঠেছে।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা বৃহস্পতিবার(২ এপ্রিল) এক ব্রিফিংয়ে জানান, শুধু গতকালই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি হায়দরাবাদের একটি কবরস্থানের ভেতরে এক জায়গায় প্রায় ৪০০টি সিলিন্ডার পাওয়া গেছে। সেখানে ১০ জনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সিলিন্ডার এবং অভিযুক্তদের ব্যবহৃত কিছু যানবাহনের মোট মূল্য প্রায় ২২ লাখ রুপি। প্রশাসনের ধারণা, সরবরাহ সংকটকে কেন্দ্র করে কৃত্রিম চাহিদা তৈরি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যেই এসব সিলিন্ডার গোপনে মজুত করা হয়েছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১ 
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদে শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌযান ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর আল জাজিরা।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কঙ্গোর ম্যাপেরা গ্রামের কাছে টাঙ্গানিকা হ্রদে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটি তানজানিয়ার কিগোমা বন্দর থেকে যাত্রী ও মালামাল নিয়ে কঙ্গোর কালেমি শহরের দিকে যাচ্ছিল।                             দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী আনি ময়োনি জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায়। এ সময় যাত্রীরা দেখতে পান নৌকাটি একদিকে প্রচণ্ডভাবে কাত হয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই তা হ্রদের পানিতে তলিয়ে যায়। নৌকাডুবির সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ডিআরসির তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মূলঙ্গোয়ী বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের সন্ধানে হ্রদে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ডিআরসিতে নৌযানগুলোতে প্রায়ই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করা হয়। এ ছাড়া অধিকাংশ নৌযানে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে। সড়ক অবকাঠামো দুর্বল হওয়ায় ১০ কোটির বেশি জনসংখ্যার এই দেশে নৌপথই যাতায়াতের প্রধান মাধ্যম। এর আগে গত জুলাইয়ে কঙ্গোর মধ্যাঞ্চলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল। আরটিভি/এআর 
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১ 
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান 
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার পথ খুঁজে বের করতে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের চিফ অব স্টাফেরা।
জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান 
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আইডিএফের বরাতে এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। 
নিজেদের ড্রোনেই প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন জামাল, ওপর থেকে সিলিন্ডার পড়ে মৃত্যু
নেপাল থেকে ভেসে আসা গ্যাস সিলিন্ডার নিতে হুড়োহুড়ি, ভিডিও ভাইরাল
চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর
সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান