ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে বৈঠক করেছে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বিতর্কিত কাশ্মীর অঞ্চল ঘিরে উত্তেজনা কমাতে চলতি বছরের জানুয়ারিতে গোপনে বৈঠক করেছে ভারত ও পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুই দেশের গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তারা দুবাইয়ে মিলিত হন। বৈঠকটি আয়োজনের পেছনে ভূমিকা রাখে সংযুক্ত আরব আমিরাত সরকার। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা কমানো।

২০১৯ সালে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি কনভয়ে আত্মঘাতী হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠীকে দায়ী করে ভারত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একই বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করলে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়।

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশ ‘ব্যাক-চ্যানেল’ কূটনীতির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার একটি রূপরেখা তৈরির চেষ্টা করছে বলে জানা গেছে। যদিও এই প্রক্রিয়াকে আনুষ্ঠানিক কোনো শান্তি উদ্যোগ বলা হচ্ছে না; বরং এটি ‘পুনরায় সংলাপ শুরু’ হিসেবে দেখা হচ্ছে।

কাশ্মীর দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু। উভয় দেশই পুরো অঞ্চলটির দাবি করে, যদিও বাস্তবে তারা এর অংশবিশেষ নিয়ন্ত্রণ করে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। যদিও এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, অতীতেও সংকটের সময় এ ধরনের গোপন বৈঠক হয়েছে, তবে সেগুলো কখনো প্রকাশ্যে স্বীকার করা হয়নি।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দুই দেশেরই উত্তেজনা কমানোর প্রয়োজন রয়েছে। চীন–এর সঙ্গে সীমান্ত উত্তেজনায় জড়িত ভারত এবং অর্থনৈতিক চাপে থাকা পাকিস্তান—উভয়ের জন্যই স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

জানুয়ারির ওই বৈঠকের পর দুই দেশ নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলি বন্ধে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে বলে সামরিক সূত্র জানিয়েছে। পাশাপাশি কাশ্মীরের দুই অংশেই নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও উঠে এসেছে।

তবে ৭৪ বছর ধরে চলা কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধানে এখনো কোনো বড় ধরনের অগ্রগতি হয়নি। আপাতত উভয় দেশ উত্তেজনা কমিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত আলোচনার পথ তৈরি করতেই মনোযোগ দিচ্ছে। সূত্র: আল-জাজিরা

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া
প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সর্মথনে জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম হুহু করে বেড়েছে। এতে এনভিডিয়ার শেয়ার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড় কোটি ডলার পর্যন্ত লাভ হয়েছে বলে জানা গেছে।
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া
ডায়েরিতে মিলল চাঞ্চল্যকর তথ্য / তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস!
জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সম্প্রতি প্রকাশিত তার ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন।  ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, আমি তার (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না। সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।  বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন।  সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে। ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি।  পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তারা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে ‘বিধ্বস্ত’ বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো।নতুন ভাষা শিখুন উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি আরটিভি/এসআর
তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস!
হুয়াংয়ের প্রত্যাবর্তনে এনভিডিয়ার শেয়ারদর বেড়েছ ৩১%, চাঙা মার্কিন প্রযুক্তি খাত
প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহালের পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশের বেশি বেড়েছে। এতে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে। একই সঙ্গে চাঙা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রযুক্তি খাত।
হুয়াংয়ের প্রত্যাবর্তনে এনভিডিয়ার শেয়ারদর বেড়েছ ৩১%, চাঙা মার্কিন প্রযুক্তি খাত
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ১৯৮৯ সালে ধর্ষণের শিকার এক নারীকে ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী
আরও পড়ুন
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা 
স্পিকারকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের উষ্ণ অভ্যর্থনা
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার