ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হরমুজ থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে চলাচলকারী দুটি ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরানের সামরিক বাহিনী।

বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির বরাতে এ তথ্য প্রকাশ করেছে প্রেস টিভি।

আইআরজিসির প্রকাশিত তথ্যানুযায়ী জব্দ করা জাহাজ দুটির নাম এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস। এগুলো ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

আইআরজিসি জানায়, জাহাজ দুটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল। শুধু তাই নয় জাহাজগুলোর নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপি করা হয়েছে বলেও দাবি আইআরজিসির।

সংস্থাটি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিশেষ অভিযান চালিয়ে জাহাজ দুটিকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর সেগুলোকে ইরানের জলসীমায় নিয়ে এসে পণ্য এবং নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনী এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কঠোর সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তারা কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের