ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের একটি দূর অনুধাবন (রিমোট সেন্সিং) ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, এদিন রাতে এই ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হয়।

পিআরএসসি-ইও৩ নামের এই উপগ্রহটি লং মার্চ-৬ রকেটের মাধ্যমে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের পর এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ছিল চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন, যা দেশটির সম্প্রসারিত মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই উপগ্রহের মাধ্যমে পাকিস্তান পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো এক বিবৃতিতে জানায়, এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি ইলেক্ট্রো-অপটিক্যাল উপগ্রহ, যা তাদের মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

উপগ্রহটিতে উন্নত পরীক্ষামূলক প্রযুক্তিও সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বহু-কোণভিত্তিক চিত্রগ্রহণ ব্যবস্থা, উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ ইউনিট, যা তাৎক্ষণিক বিশ্লেষণ এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই উপগ্রহ যুক্ত হওয়ায় পাকিস্তানের দূর অনুধাবন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সমন্বিত এই ব্যবস্থা তথ্যের ধারাবাহিকতা, চিত্রের নির্ভরযোগ্যতা এবং বিশ্লেষণের নির্ভুলতা বাড়াবে, যা দেশটির বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক খাতে কাজে লাগবে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, উপগ্রহটি নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণেও বৈপ্লবিক পরিবর্তন আনবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে এই উৎক্ষেপণকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এটি দেশের আত্মনির্ভরতা, বৈজ্ঞানিক দক্ষতা এবং মহাকাশ প্রযুক্তিতে ক্রমবর্ধমান সক্ষমতার সুস্পষ্ট প্রমাণ।

তিনি সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেন, তাদের প্রচেষ্টা পাকিস্তানকে আধুনিক যুগের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। একই সঙ্গে মহাকাশ খাতে চীনের ধারাবাহিক ও বিশ্বস্ত সহযোগিতারও প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এই সাফল্যের জন্য সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবির ঘটনায় ১৬ জনকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড (উপকূলরক্ষী বাহিনী)।
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
ভারতে গবেষণা ও পরীক্ষার সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুমতি ছাড়াই প্রবেশের ঘটনা ঘটেছে।
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ছড়িয়ে পড়েছে শত শত আইফোন, ফরাসি সুগন্ধি ও বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্য সংগ্রহ করতে ছোট নৌকা ও উদ্ধারকারী জলযান নিয়ে সাগরে নেমেছেন শত শত মানুষ।
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠেকাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক দিন আগে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা
ক্ষুধা-দারিদ্র্যে বিপর্যস্ত পাকিস্তান, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ স্কোর
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার