ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার সরবরাহে ধস, বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এর ফলে তীব্র মানবিক সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস।

রোববার (২৬ এপ্রিল) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা সতর্ক করে বলেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি বন্ধ থাকলে বিশ্বব্যাপী কৃষি উৎপাদনে বড় ধরনের ধাক্কা লাগবে। এতে খাদ্য সংকট তীব্র হয়ে উঠতে পারে এবং লাখো মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়বে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। পাশাপাশি সার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল পরিবহনেও এই পথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রুটটি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বিশেষ করে কৃষিনির্ভর উন্নয়নশীল ও নিম্ন-আয়ের দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ সারের মূল্যবৃদ্ধি ও সংকট সরাসরি খাদ্য উৎপাদনে প্রভাব ফেলতে পারে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেবে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যথায়, এই সংকট আরও গভীর হয়ে বৈশ্বিক মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি, ট্রাম্পকে ‘মানসিক রোগী’ বলল ইরান
হরমুজ ঘিরে ইরানের নতুন পদক্ষেপ, কালো তালিকায় ৪৫ জাহাজ
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প