ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ, আর এটি ব্যবহারের ক্ষেত্রে তেহরানের কোনো ধরনের খবরদারি বা নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান যে ধরনের নতুন নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে, তা গ্রহণযোগ্য নয়।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ও কৌশলগত এই জলপথ নিয়ে কয়েক মাস ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। এর আগে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান একটি সমঝোতার ইঙ্গিত দেয়। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওয়াশিংটনের সঙ্গে কোনো নির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে পারলে তারা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেবে। তবে এই প্রস্তাবকে নিছক সদিচ্ছা হিসেবে দেখতে রাজি নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, তেহরান যখন প্রণালি খুলে দেওয়ার কথা বলে, তখন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করে। তাদের এই প্রস্তাবের অর্থ হলো, প্রণালি খোলা থাকবে তবে শর্ত হলো, প্রত্যেক জাহাজকে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে এবং তাদের অনুমতি নিতে হবে। এমনকি এর বিনিময়ে দেশগুলোকে ইরানকে অর্থও দিতে হবে।

রুবিও আরও বলেন, এটি কোনোভাবেই আন্তর্জাতিক জলপথ উন্মুক্ত রাখা নয়, বরং এটি একধরনের জবরদস্তি। কোনো একক দেশ আন্তর্জাতিক জলপথের মালিক হতে পারে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক জলপথ কার ব্যবহারের অধিকার আছে, আর কার নেই—এটি নির্ধারণ করার এখতিয়ার ইরানের নেই। এমন একটি ব্যবস্থা তারা স্বাভাবিক করে তুলতে পারে না যেখানে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলতে পারবে না কিংবা তাদের চাঁদা দিতে হবে। এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো অন্যায্য শর্ত মেনে নিতে রাজি নয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববার (৮ নভেম্বর) একজন প্রার্থী মনোনীত করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি
তুরস্কের পার্লামেন্টে ২৭৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। চুক্তির বিপক্ষে ভোট দেন ১১৯ জন। পার্লামেন্টের ৫৯২ সদস্যের মধ্যে ভোটে অংশ নেন ৩৯৮ জন।
তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি
মৃতদেহ উঠে আসার ভয়ে গলায় কাস্তে, পায়ে তালা! ভ্যাম্পায়ার-ভীতি নাকি অন্য কিছু?
মৃত্যুর পর দাফন বা সৎকারের রীতি দেশ ও সংস্কৃতিভেদে ভিন্ন। তবে ইউরোপের কিছু অঞ্চলে একসময় প্রচলিত ছিল অদ্ভুত এক বিশ্বাস—কবর দেওয়া মৃত ব্যক্তিও নাকি ফিরে আসতে পারেন জীবিতদের মাঝে!
মৃতদেহ উঠে আসার ভয়ে গলায় কাস্তে, পায়ে তালা! ভ্যাম্পায়ার-ভীতি নাকি অন্য কিছু?
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
ধারের টাকা পরিশোধের জন্য গোয়ালের গরু বিক্রি করতে চেয়েছিলেন ট্রাকচালক চুন্নিলাল কুমাওয়াত (৫৬)। তবে এতে তার স্ত্রী চুঙ্কি দেবী (৫২) আপত্তি জানান।
গরু বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে ট্রাকচাপা দিলেন স্বামী
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজকে ছাড় দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আরও পড়ুন
কিউবায় পরিবর্তন আনতে সিআইএর সঙ্গে কাজের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? মার্কিন নৌবাহিনীর দাপট
হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
হরমুজে আমিরাতের ২ জাহাজে ইরানের হামলা