ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

কিউবায় পরিবর্তন আনতে সিআইএর সঙ্গে কাজের আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
কিউবার পতাকা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। ছবি: সংগৃহীত

কিউবার কমিউনিস্ট সরকারে পরিবর্তন আনতে দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সঙ্গে গোপনে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রুবিও বলেন, কিউবায় ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহীদের জন্য এখনই উপযুক্ত সময়। তিনি দেশটির দুর্নীতি, ব্যর্থ প্রতিশ্রুতি এবং অল্প কয়েকজনের সুযোগ-সুবিধা ভোগের সমালোচনা করেন।

রুবিওর এ আহ্বানের কড়া সমালোচনা করেছেন কিউবার কর্মকর্তারা। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফের্নান্দেস দে কসিও বলেন, যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্যে সিআইএর জন্য লোক নিয়োগের চেষ্টা করছে। তার মতে, এমন পদক্ষেপ গোয়েন্দা সংস্থাটির দুরবস্থারই ইঙ্গিত দেয়।

এদিকে, কিউবার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা গত কয়েক মাসে কিউবায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন। এর আগে ছয় দশকেরও বেশি সময় ধরে কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে ওয়াশিংটন।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আরোপ করা তেল অবরোধের কারণে কিউবায় জ্বালানিসংকট ও বিদ্যুৎবিভ্রাট বেড়েছে। এতে সাধারণ মানুষকে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এ অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্প্যানিশ ভাষায় একটি ভিডিও প্রকাশ করে জানায়, যাদের কাছে সংস্থাটির আগ্রহের তথ্য রয়েছে, তারা নিরাপদে সম্ভব হলে সরাসরি মার্কিন দূতাবাসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর কিউবার ওপর ওয়াশিংটনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বেড়েছে।

সূত্র: আল জাজিরা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি নতুন পদ গ্রহণ করেছেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো
পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার 
কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি দিল কানাডা সরকার 
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়েছে। 
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে রায় দিয়েছেন দেশটির তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার অধিকাংশ ভোটার।
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯
আরও পড়ুন
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার তুমুল বাগবিতণ্ডা, ‘এটা আমেরিকা’ বলে চিৎকার