ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

১৩০ বছর পর ফিরে এলো হারিয়ে যাওয়া লেক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

উনবিংশ শতাব্দীতে মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার এক বিশাল লেক (হ্রদ)। দীর্ঘ ১৩০ বছর পর সেই লেক আবার দৃশ্যমান হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান জোয়াকুইন ভ্যালিতে অবস্থিত টুলারে লেক একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মিঠাপানির আধার ছিল।

তবে কৃষিজমির লোভে একসময় উপনিবেশবাদীরা এর পানি শুকিয়ে ফেলে লেকটিকে মৃত ঘোষণা করেছিল। ২০২৩ সালে বিস্ময়করভাবে লেকটি পুনরায় ফিরে এসেছে।

নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষক ভিভিয়ান আন্ডারহিল জানান, উনবিংশ শতাব্দীতে টুলারে লেক ১৬০ কিলোমিটারের বেশি দীর্ঘ এবং ৫০ কিলোমিটার চওড়া ছিল। এটি ছিল মিসিসিপি নদীর পশ্চিমে অবস্থিত বৃহত্তম মিঠাপানির আধার।

একুশ শতকের শুষ্ক সান জোয়াকুইন ভ্যালির দৃশ্যপট দেখে ওই অঞ্চলে একসময় এমন বিশাল জলাশয় ছিল তা বিশ্বাস করা প্রায় অসম্ভব।

গবেষকরা জানান, মূলত মানুষের তৈরি সেচ ব্যবস্থার কারণেই এই লেক এবং এর সঙ্গে যুক্ত জলপথগুলো বিলীন হয়ে গিয়েছিল। সিয়েরা নেভাদা পর্বতমালার বরফ গলা পানি ছিল এর প্রধান উৎস।

গবেষক আন্ডারহিল বলেন, বর্তমানের ফ্রেসনোতে তেমন বৃষ্টি না হলেও ১৮০০-এর দশকে এটি ছিল লেকতীরের শহর।

তার গবেষণা অনুযায়ী, ১৮৫০ ও ১৮৬০-এর দশকের শেষের দিকে লেকটি শুকিয়ে যেতে শুরু করে। ক্যালিফোর্নিয়া রাজ্য তখন আদিবাসীদের ভূমি দখল করে ব্যক্তিগত মালিকানায় দেওয়ার পরিকল্পনা করেছিল।

আন্ডারহিল বলেন, যিনি জমি থেকে পানি সরিয়ে শুকিয়ে ফেলতে পারতেন তাকে ওই জমির মালিকানা দেওয়া হতো। যা জমি দখলের বড় প্রলোভন হয়ে দাঁড়ায়। ১৮৯০ সালের মধ্যে লেকটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়।

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে শীতকালীন তুষারপাত এবং বসন্তের বৃষ্টির কারণে টুলারে লেক আবার ফিরে আসে।

আরও পড়ুন

আন্ডারহিল ব্যাখ্যা করেন, ভারী বৃষ্টি ও বরফ দ্রুত গলে গিয়ে ওই নিচু ভূমিতে জমা হয় যা একসময় লেকের গর্ভ ছিল। লেকের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে পেলিক্যান, বাজপাখি ও বিভিন্ন জলচর পাখির মেলা বসেছে। এমনকি যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রাণীর তালিকায় থাকা গর্তে বাস করা পেঁচাদেরও লেকতীরে বাসা বাঁধতে দেখা গেছে। ফিরে এসেছে বিভিন্ন মাছ ও উভচর প্রাণীও।

বর্তমানে লেকটি সংকুচিত হয়ে মাত্র ২ হাজার ৬২৫ একরে এসে ঠেকেছে। কর্তৃপক্ষ আবারও পানি সরিয়ে এটি শুকিয়ে ফেলার চেষ্টা শুরু করেছে।

সূত্র: উইয়ন নিউজ

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু
ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের
সব সমুদ্রসৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ কর্তৃপক্ষ।  শনিবার (২৪ অক্টোবর) রাস আল-খাইমাহ পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে শেয়ার করা এক বিবৃতিতে পাবলিক সার্ভিসেস ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছিল, সমুদ্রে একটি ট্যাংকার থেকে তেল নিঃসরণ বন্ধে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় সামুদ্রিক পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণে মূল্যায়ন শুরু করে। মন্ত্রণালয় জানায়, কারিগরি দলগুলোর মূল্যায়ন শেষ হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সামুদ্রিক সুরক্ষাব্যবস্থা নির্ধারণ না করা পর্যন্ত উম আল-কুওয়াইন শহরের আশপাশের সব সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি জেলে ও অন্যান্য সমুদ্রগামী ব্যক্তিদের সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। একই সঙ্গে জেলে ও অন্যান্য সমুদ্রগামী অন্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। শারজাহ সরকারের মিডিয়া ব্যুরো জানিয়েছে, উম আল-কুওয়াইন সীমান্তের কাছাকাছি আমিরাতের উত্তর উপকূলে অবস্থিত আল হামরিয়া সৈকত আগাম সতর্কতা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে শারজাহ কর্তৃপক্ষ। রাস আল-খাইমাহ সমুদ্রসৈকত ও বিলাসবহুল রিসোর্টের জন্য সুপরিচিত। এটি আল মারজান দ্বীপে ওয়িন রিসোর্টসের প্রস্তাবিত ক্যাসিনো রিসোর্টেরও কেন্দ্রস্থল। লাস ভেগাসভিত্তিক এই রিসোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানটি ২০২৪ সালে আমিরাতের প্রথম বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায়। গত ফেব্রুয়ারিতে তারা জানায়, ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যেই রিসোর্টটি চালু করার আশা করছে তারা। এদিকে শারজাহ, আজমান ও উম আল-কুওয়াইনের কিছু এলাকায় বাসিন্দারা অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়ার কথা জানিয়েছেন। তবে আমিরাতের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এতে স্বাস্থ্যগত কোনও ঝুঁকি নেই। যদিও শুক্রবারেও উম আল-কুওয়াইনজুড়ে এ তীব্র গন্ধ অনুভূত হয়েছে। এই ঘটনায় যুক্ত ট্যাংকারটির নাম কিংবা তেল নিঃসরণের মূল কারণ এখন পর্যন্ত প্রকাশ করেনি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। তবে ইরানের হামলায় সম্প্রতি হরমুজ প্রণালিতে অন্তত দুটি সুপারট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ট্যাংকারগুলো থেকে তেল নিঃসরণের কারণেই আমিরাতের সমুদ্রসৈকত বন্ধ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আরটিভি/এসআর
ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের
২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান মাস। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরু হবে ৮ ফেব্রুয়ারি। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। রমজান মাসের অন্যতম পবিত্র রাত ‘লাইলাতুল কদর’ (শবে কদর) ২০২৭ সালের ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে। আগামী বছর ঈদুল আজহা (কোরবানির ঈদ) ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হবে। এর আগের দিন, অর্থাৎ ১৫ মে পালিত হবে আরাফাতের দিন। ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।  ১৫ জুন আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এছাড়া ২০২৭ সালের ২৪-২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে। কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে যে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর নির্ধারিত তারিখ এক দিন আগে-পরে হতে পারে। এর আগে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, ২০২৬ সালে পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং ঈদুল ফিতর পালিত হয়েছিল ২০ মার্চ। আরটিভি/এসআর
২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন।
এবার ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া আক্রমণ
এআই দিয়ে লেখা বইয়ের জন্য নতুন সাহিত্য পুরস্কার চালু
চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই  দিয়ে লেখা বইয়ের জন্য নতুন একটি সাহিত্য পুরস্কার চালু করা হয়েছে। ফ্রান্সে প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ নামের এই প্রতিযোগিতায় এআই প্রযুক্তির সহায়তায় যৌথভাবে লেখা পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে। পুরস্কার বিজয়ীর বইটি প্রকাশের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। প্রতিযোগীদের ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের মধ্যে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে বলা হয়েছে। সেইসঙ্গে লেখাটি তৈরিতে কোন এআই মডেল ও কী ধরনের প্রম্পট ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত তথ্যও জানাতে হবে।  চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই ও লামা-র মতো প্রধান সব ল্যাঙ্গুয়েজ মডেলই এতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই লেখকরা এতে অংশ নিতে পারবেন, তবে পাণ্ডুলিপি অবশ্যই ফরাসি ভাষায় হতে হবে। ফরাসি বহুমুখী প্রতিভাবান পণ্ডিত ব্লেইজ পাস্কালের নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। তিনি বিশ্বের প্রথম দিককার একটি যান্ত্রিক ক্যালকুলেটর উদ্ভাবনে সহায়তা করেছিলেন। এছাড়া তিনি ধর্মতত্ত্ব বিষয়ক বেশ কিছু গ্রন্থ রচনা করেন, যার মধ্যে অন্যতম হলো 'পঁসে'। পোপ ফ্রান্সিস বইটির 'দার্শনিক গভীরতা ও সাহিত্যিক মাধুর্যের' প্রশংসা করেছিলেন। পুরস্কারের শর্তাবলিতে ফিকশন জমা দেওয়ার কথা বলা হলেও, একটি বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। জমা দেওয়া লেখায় এমন কিছু থাকতে হবে যা মানবজাতির জন্য হুমকিস্বরূপ কোনো নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখে।  পুরস্কারটি প্রবর্তন করেছেন ফিলিপ রদ্রিগেজ, আলব্যাঁ সেরভিয়ঁ ও জিল মঁত্রে। তারা তিনজনই প্রযুক্তি খাতের উদ্যোক্তা। রদ্রিগেজ ব্যবসায়িক একীভূতকরণ ও অধিগ্রহণ-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাভোল্টা-র প্রতিষ্ঠাতা অংশীদার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে তাকে 'ইউরোপীয় ক্রিপ্টো ও ব্লকচেইন শিল্পের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব' হিসেবে বর্ণনা করা হয়েছে।  সেরভিয়ঁ একজন ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা ও এলজিবিটিকিউ+ বিষয়ক ম্যাগাজিন 'তেতু'-র সাবেক চেয়ারম্যান।  আর মঁত্রে একজন সাবেক সরকারি কর্মকর্তা। দর্শনে পিএইচডি ডিগ্রিধারী এই ব্যক্তি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্যারিস ১ পঁতেওঁ-সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এছাড়া মঁত্রে অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম ইলেক্টিস-এর সহপ্রতিষ্ঠাতা। চলতি বছর বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ও বিজয়ীদের বিরুদ্ধে লেখায় এআই ব্যবহারের সম্ভাব্য অভিযোগ নিয়ে কয়েক মাস ধরেই তীব্র বিতর্ক চলছে। এর মধ্যে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার, কেইন পুরস্কার ও ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার প্রি গোঁকু-র নামও রয়েছে। এসব বিতর্কের মধ্যেই প্রি পাস্কাল চালুর ঘোষণা এলো। গত মঙ্গলবার থেকে প্রি পাস্কালের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে নভেম্বরের শেষ পর্যন্ত।  ডিসেম্বরের শুরুতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার আগে ১০টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পাঁচ থেকে ছয়জন লেখক, সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশকের সমন্বয়ে জুরি বোর্ড গঠন করা হবে। নভেম্বরের শুরুতেই এই বিচারকদের নাম ঘোষণা করা হবে। তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান। আরটিভি/টিআর
এআই দিয়ে লেখা বইয়ের জন্য নতুন সাহিত্য পুরস্কার চালু
আরও পড়ুন
ক্যালিফোর্নিয়ায় মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত