ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আবারও আলোচনায় মোনালিসা, এবার রোগী হয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তার শিল্পকর্মের মাধ্যমে শুধু নন্দনতত্ত্ব নয়, আধুনিক বিজ্ঞান, ও সৃজনশীলতার জগতেও গভীর প্রভাব ফেলেছেন। কিন্তু অবাক করার মতো তথ্য হলো তার অমর সৃষ্টি মোনালিসাতে হয়তো লুকিয়ে রয়েছে এমন এক রোগের চিহ্ন, যা চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃতি পেয়েছে তারও তিন শতাব্দী পরে।

‘মোনালিসা’, যাকে ‘লা জিওকোন্ডা’ বা ‘লা জোকোন্দ’ নামেও ডাকা হয়, সেই ছবির মডেল ছিলেন লিসা। গবেষণা বলছে, এই প্রতিকৃতিতে এমন দুটি শারীরিক লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়, যা বংশগত কোলেস্টেরলজনিত রোগের ইঙ্গিত দিতে পারে।

প্রথম লক্ষণটি হল চোখের পাতার ভেতরের কোণে হলদে দাগ, যাকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ‘জ্যানথেলাজমা’ বলা হয়। দ্বিতীয়টি হল ডান হাতের পেছনে একটি ছোট ফোলা অংশ, যা ‘জ্যানথোমা’ বা লিপোমা হিসেবে পরিচিত। এই দুটি লক্ষণই শরীরে ‘খারাপ’ কোলেস্টেরল জমে থাকার সাধারণ চিহ্ন।

২০০৮ সালে একটি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই বিষয়টি বিশদে ব্যাখ্যা করা হয়। নরওয়ের ওসলো শহরের রিকশস্পিটালেট হাসপাতালের চিকিৎসক জানান, ‘মোনালিসা’ সম্ভবত ইতিহাসে প্রথম এমন ভিজ্যুয়াল প্রমাণ, যেখানে এই রোগের উপস্থিতি ধরা পড়েছে—যা চিকিৎসাবিজ্ঞান আনুষ্ঠানিকভাবে জানা যায় ১৮৫২ সালে।

গবেষণা আরও বলছে, ২৫ থেকে ৩০ বছর বয়সী একজন মহিলার শরীরে এই ধরনের লক্ষণ থাকা একেবারেই কাকতালীয় নয়। এটি একটি জেনেটিক রোগ, যা অল্প বয়সেই প্রকাশ পায় এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। জানা যায়, এই কারনেই মোনালিসা মাত্র ৩৭ বছর বয়সে মারা যান। যদিও মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে বিশেষজ্ঞদের মতে, এই রোগ থাকলে অল্প বয়সে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়।

আরও পড়ুন

আজকের দিনে এই রোগ নিয়ন্ত্রণে ‘স্ট্যাটিন’ নামের ওষুধ ব্যবহার করা হয়, যা ২০ শতাব্দীর আগে ছিল না। ১৯৩৭ সালে চিকিৎসক মুলার প্রথম কোলেস্টেরল ও হৃদরোগের সম্পর্ক তুলে ধরেন। পরে ১৯৭১ সালে জাপানি বিজ্ঞানী অকিরা এনডো গবেষণার মাধ্যমে স্ট্যাটিন জাতীয় ওষুধের পথপ্রদর্শক ‘মেভাস্ট্যাটিন’-এর আবিষ্কার হয়।

ভিঞ্চি হয়তো অজান্তেই তার শিল্পকর্মের মাধ্যমে এমন এক চিকিৎসাবৈজ্ঞানিক সত্য তুলে ধরেছিলেন, যা বিশ্বের সামনে স্পষ্টভাবে আসতে সময় লেগেছে আরও চার শতাব্দী। ‘মোনালিসা’ তাই শুধু শিল্পের নয়, বিজ্ঞানের ইতিহাসেও এক অনন্য দলিল।

সূত্র: আজকাল

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল থাকা এক দোকানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। চেহারার এই অদ্ভুত মিল নিয়ে অনেকে হাস্যরস করলেও তৈরি হয়েছে বিতর্ক। এমনকি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওই দোকানিকে বয়কটের আহ্বানও জানিয়েছেন।
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। 
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
গরুর মাংস রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। বিশ্ববাজারে মোট গরুর মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
রাশিয়া-চীনের পাশাপাশি এবার মার্কিন চাপ উপেক্ষা করে ইরানরে পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক, ইরাক ও পাকিস্তান।
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান
ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসব হামলায় ব্যাপক পরিবেশগত বিপর্যয় ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ এ দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় বায়ুমণ্ডলে ছড়িয়েছে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড। ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, গত ৭ মার্চ তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলা চালায় ইসরায়েল। এরপর ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা করা হয়। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। পেজেশকিয়ান বলেন, একদিকে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এসব হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। এতে আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষার উদ্যোগ প্রশ্নের মুখে পড়ছে। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও সমালোচনা করেন। তার ভাষ্য, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের কারণে গাজা এখন মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ রক্ষায় নিয়োজিত রেঞ্জার স্টেশনগুলোতেও হামলা চালানো হয়েছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নথিভুক্ত করতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থাও গড়ে তুলতে হবে। বক্তব্যে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি জানান, গত দুই বছরে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে। তার দাবি, ২০২৬ সালে ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করেছে। এর ফলে বায়ুমণ্ডলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হয়েছে। পেজেশকিয়ান বলেন, শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পৃথিবীকে রক্ষা করতে হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি। আরটিভি/এসআর  
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান