ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মাকে নিয়ে ঘুরলেই মিলবে ভাতাসহ ৩ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:২৯ এএম
ছবি: সংগৃহীত

মা দিবসকে ঘিরে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, মা-বাবাকে নিয়ে ঘুরলেই মিলবে ভাতাসহ ৩ দিনের ছুটি। এমন উদ্যোগের ফলে কর্মীদের জন্য মা–বাবার সঙ্গে সময় কাটানো এখন এক বিশেষ সুযোগে পরিণত হয়েছে।

ভারতের দিল্লিভিত্তিক এক মার্কেটিং ও জনসংযোগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজত গ্রোভার ঘোষণা দিয়েছেন, কর্মীরা যদি মা–বাবাকে নিয়ে তিন দিনের জন্য ঘুরতে যান, তাহলে তারা পাবেন তিন দিনের বেতনসহ ছুটি এবং অতিরিক্ত ১০ হাজার রুপি ভাতা।

শনিবার (৯ মে) এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে রাজত গ্রোভার বলেন, আধুনিক জীবনের ব্যস্ততায় মানুষ মা–বাবার সঙ্গে সময় কাটাতে ভুলে যায়। অনেকেই তাদের স্বপ্ন, চাওয়া বা শারীরিক অবস্থার খোঁজও ঠিকভাবে রাখেন না।

আরও পড়ুন

তিনি আরও বলেন, কর্মীদের উচিত মা–বাবাকে জিজ্ঞেস করা তারা কোথায় যেতে চান, কী খেতে পছন্দ করেন। এরপর তাদের সেই ইচ্ছা পূরণ করে তিন দিনের একটি ভ্রমণের ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানটি দেবে বেতনসহ ছুটি এবং ১০ হাজার রুপি ভাতা।

ভিডিওতে তিনি উল্লেখ করেন, এটি ছোট একটি উদ্যোগ হলেও এর মাধ্যমে পরিবারে সম্পর্ক আরও গভীর হবে। ব্যস্ত জীবনে বাবা–মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশের সুযোগ তৈরি হবে।

ভিডিওটি প্রকাশের পর অনেকে এই উদ্যোগের প্রশংসা করেন। কেউ বলেন, এমন চিন্তাধারা বর্তমান করপোরেট জগতে খুবই বিরল। আবার কেউ মনে করেন, এই ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রের পরিবেশ আরও মানবিক ও ইতিবাচক করে তুলতে পারে।

তাই মা দিবস উপলক্ষে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ এখন নেট দুনিয়ায় প্রশংসার কেন্দ্রবিন্দুতে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
যুক্তরাষ্ট্রে করোনাকালীন সরকারি আর্থিক সহায়তার ১ কোটি ৮০ লাখ ডলার (১৮ মিলিয়ন ডলার) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী 
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!
চীনে বিয়েতে আত্মীয়স্বজনের উপস্থিতি কম হবে ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত মানুষদের দাওয়াত দিয়েছিলেন এক তরুণ।
অনলাইনে বিয়ের দাওয়াত এতিম তরুণের, হাজির ১০ হাজারের বেশি অতিথি!
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নীতি পরিবর্তনের চাপ বাড়ছে।
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র তাপপ্রবাহ।
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
আরও পড়ুন
আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই আন্দোলন: এমপি দিপু
ভুয়া তথ্যে করোনার ১৮ মিলিয়ন ডলারের অনুদান লুট, অভিযুক্ত মার্কিন নারী