সম্পত্তির লোভে মাকে গুলি করে হত্যা করল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১০ মে ২০২৬ , ০৭:৩২ পিএম


সম্পত্তির লোভে মাকে গুলি করে হত্যা করল ছেলে
ছবি: সংগৃতীত

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় এবারের মা দিবসে ঘটেছে হৃদয়বিদারক এই ঘটনা। সম্পত্তির লোভে অন্ধ হয়ে নিজের মাকেই গুলি করে হত্যা করেছে ছেলে।

রোববার (১০ মে) সকালে বান্দায় হঠাৎ গুলির শব্দ শোনা গেলে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। প্রথমে তারা ভেবেছিলেন, কোথাও গুলি চলছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর জানা যায়, স্থানীয় বাসিন্দা রাজকিশোর গুপ্ত পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে নিজের মা ও ছোট ভাইকে গুলি করেছেন।

তবে সম্পত্তিটি বিক্রি করেছিলেন তার বাবা, মা বা ছোট ভাই নন। পৈতৃক সম্পত্তি বিক্রির বিষয়ে নিজের মতামত উপেক্ষিত হওয়ায় ক্ষোভ ও রাগে ফেটে পড়েন গুপ্ত। এরপর তিনি বাড়িতে গিয়ে মা ও ছোট ভাইয়ের মুখোমুখি দাঁড়ান।

এ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে হঠাৎ একটি পিস্তল বের করে মা ও ছোট ভাইকে গুলি করেন রাজকিশোর। রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

স্থানীয় পুলিশ কর্মকর্তা পলাশ বানসাল জানান, রাজকিশোর গুপ্ত নামের এক ব্যক্তি তার মা ও ভাইকে গুলি করেছেন বলে খবর পেয়েছেন তারা। এরপরই একটি পুলিশ টিম ঘটনাস্থলে যায়।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ফরেনসিক দল ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা এবং আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্তের বাবা তাদের পৈতৃক জমি বিক্রি করেছিলেন, যার বিরোধিতা করেছিলেন অভিযুক্ত। এই বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে।’

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মা ও ভাইকে হত্যার পর রাজকিশোর গুপ্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য চারটি টিম কাজ করছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/কেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission