ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সেই চেষ্টা করছে সরকার: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে সারা বিশ্বে জ্বালানি, সারের সংকট রয়েছে। এর সুযোগ নিয়ে সরকার বিরোধীরা ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের বনাসকাঁঠায় একটি জনসভায় এমন মন্তব্য করেছেন।

নরেন্দ্র মোদি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, তার জন্য আপ্রাণ চেষ্টা করছে তার সরকার। কিন্তু বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’

এদিকে মোদির অভিযোগ, তার সরকারের দুর্নাম করার জন্য বিরোধীরা উঠেপড়ে লেগেছে।

তার ভাষ্য, দেশ বিপদে পড়লে কিছু মানুষ আনন্দ করেন। তার সাম্প্রতিক উদাহরণ হলো ইরানের যুদ্ধ। একসঙ্গে মিলে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ভারত। কিন্তু এই সমস্ত লোকজন ভুয়া খবর ছড়াতে ব্যস্ত। কৃষকদের সার নিয়ে ভুল বোঝানো হচ্ছে। আসলে দেশে বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা ছিল ওদের।

সূত্র: আনন্দবাজার

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল।
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী।
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধান।
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
যে মানুষটি প্রতিদিন ডেকে খাবার খাওয়াতেন, তার মৃত্যুর পরও সেই মানুষটির কবর ছেড়ে যায়নি একটি পথকুকুর।
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
সামাজিক যোগাযগমাধ্যমে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
আরও পড়ুন
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক