ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে সাবমেরিন ‘ডলফিন’ মোতায়েন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:২২ পিএম
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ মোকাবিলায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশেষ সাবমেরিন বা ডুবোজাহাজ মোতায়েন করেছে ইরান। এই ডুবোজাহাজগুলো ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে পরিচিত।

রোববার (১০ মে) দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তলদেশে এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় অবস্থান করতে সক্ষম। বিদ্যমান হুমকি ও অপারেশনাল প্রয়োজন অনুযায়ী এগুলোর সংখ্যা বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন

এই ডুবোজাহাজগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, এরা সমুদ্রের তলদেশে লুকিয়ে থেকে নিঃশব্দে শত্রুপক্ষের জাহাজ শনাক্ত করতে ও প্রয়োজনে তা ধ্বংস করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি যুদ্ধে শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ মহড়ায় এই সাবমেরিনগুলো পানির উপরিভাগে উঠে এসে ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তির জানান দেয়। বেশ কিছু মহড়া ও ফর্মেশন প্রদর্শনের পর সেগুলো পুনরায় সমুদ্রের গভীরে নিজেদের নির্ধারিত মিশনে ফিরে গেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন সময়ে এই ঘোষণা এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব পাকিস্তান হয়ে ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে তেহরান।

তাই ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে ইরানের এই নতুন প্রতিরক্ষা কৌশল বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক নৌ-নিরাপত্তায় নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র