
মালয়েশিয়ায় এক ধরনের ছোট লেজওয়ালা বানর স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে কৃষিকাজে সাহায্য করছে কৃষকদের।
দেশটিতে বানরদের প্রশিক্ষণ দেয়ার এই স্কুল খুলেছেন ওয়ান ইবরাহিম ওয়ান ম্যাট নামের এক ব্যক্তি। নর্দার্ন কেল্যান্ট্যান রাজ্যের প্যাড্যাং হ্যালব্যানের একটি ছোট গ্রামে অবস্থিত স্কুলটি। এখানে রয়েছে অসংখ্য নারকেল গাছ।
--------------------------------------------------------
আরও পড়ুন : পেনশনের টাকার লোভে মায়ের লাশ তিন বছর ফ্রিজে রাখে ছেলে!
--------------------------------------------------------
মালয়েশিয়ার সব অঞ্চলের মানুষই নামমাত্র অর্থের বিনিময়ে তাদের বানরগুলোকে প্রশিক্ষণের জন্য এই স্কুলে পাঠায়। ৪০ বছর ধরে বানরদের প্রশিক্ষণ দিয়ে আসছেন গ্র্যান্ডফাদার ওয়ান নামে পরিচিত এই ব্যক্তি।
বানরদের কৃষিকাজে পারদর্শী করে তোলেন ৬৩ বছর বয়সী এই বৃদ্ধ। এতে কৃষকদের সময় ও শ্রম বাঁচছে। শুধু কৃষিকাজ নয়, নারকেল গাছ থেকে ডাব পেড়ে আনতে প্রশিক্ষণ দেয়া হয় তাদের।
গ্র্যান্ডফাদার ওয়ান বলেন, বানরগুলো আমাদের কাছে সন্তানের মতো। তারা নারকেল গাছ বেয়ে ওপরে ওঠে। সেখান থেকে নারকেল ফেললে আমরা তাদের আদর করি। ভালোবেসে তাদের পিঠ চাপড়ে দিই।
ওয়ানের বয়স যখন ২০ এর মতো, তখন তিনি বানরদের প্রশিক্ষণ দিতে আগ্রহী হয়। তার কাজের পথটা খুব একটা সহজ ছিল না। তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে অ্যানিম্যাল রাইটস গ্রুপ। বানরদের ওপর তিনি অত্যাচার না করায় পিছু হটেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন :
কে/এমকে




