ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইরাকে মার্কিন সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: সংগৃহীত

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক মিশনে নিয়োজিত এক মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। উত্তর ইরাকের এরবিল বিমানঘাঁটিতে প্রশিক্ষণসংক্রান্ত একটি দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। তবে ঠিক কী পরিস্থিতিতে ওই সেনার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, উত্তর ইরাকের একটি বিমানঘাঁটিতে প্রশিক্ষণসংক্রান্ত ঘটনায় যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে গত বুধবার (৩ জুন) পেন্টাগনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিহত ওই সেনা সদস্যের নাম সার্জেন্ট ডেভিন এ. সাইবেল এবং তার বয়স হয়েছিল ২৬ বছর। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রবিনসন এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ডেভিন সাইবেল গত ৩১ মে এরবিল বিমানঘাঁটিতে মারা যান। তিনি সে সময় মধ্যপ্রাচ্যের উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের (ইসলামিক স্টেট বা আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযান ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এ নিয়োজিত ছিলেন। পেন্টাগন জানিয়েছে, তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা নির্দিষ্ট পরিস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য মার্কিন প্রশাসন প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, সার্জেন্ট সাইবেল সক্রিয় দায়িত্বে থাকা একজন নিয়মিত সেনা সদস্য ছিলেন। ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এর অংশ হিসেবে তিনি ইরাকে অবস্থান করছিলেন। ২০১৪ সালের জুনে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের পরাজিত করার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই বহুজাতিক সামরিক অভিযান শুরু হয়েছিল। নিহত মার্কিন এই সেনা সদস্য কলোরাডোর ফোর্ট কারসনে অবস্থানরত এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি, ২য় ব্যাটালিয়ন, ৪র্থ কমব্যাট এভিয়েশন ব্রিগেডে কর্মরত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
পদত্যাগ করলেন মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল