ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

১০২ তলা ভবনের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম
১০২ তলা ভবনের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার রুশ যুগল  । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত এম্পায়ার স্টেট ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক যুগল। ভবনের সর্বোচ্চ অংশে উঠে তারা একে ওপরকে চুম্বন করেন এবং শান্তির বার্তা লেখা একটি ব্যানারও প্রদর্শন করেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ জুলাই) ভবনের চূড়ায় কালো পোশাক পরা দুইজনকে দেখা যায়। তারা একটি ব্যানার ঝুলিয়ে দেন। সেখানে লেখা ছিল, ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার লোভকে হারায়, তখনই পৃথিবী শান্তি খুঁজে পায়।’

Web-Image.

তারা কীভাবে ভবনের সর্বোচ্চ অংশে পৌঁছেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাদের নিচে নামিয়ে আনেন। পুলিশের প্রকাশ করা দেহে লাগানো ক্যামেরার ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা মই বেয়ে ওপরে উঠে তাদের বলেন, ‘আপনারা এখানে থাকতে পারেন না।’

আরও পড়ুন

গ্রেপ্তার হওয়া দুজন হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বীরকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। তারা নগরীর উঁচু ভবনে উঠে দুঃসাহসিক স্টান্ট করার জন্য পরিচিত। তাদের এই জীবন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রও গত বছর একটি জনপ্রিয় প্রদর্শনী মাধ্যমে প্রকাশিত হয়েছিল।

Web-Image.1

অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাউ, যিনি একজন রুশ সার্কাস শিল্পী, রয়টার্সকে বলেন, তিনি আগে থেকেই মেয়ের এই অভিযানের কথা জানতেন। তার দাবি, ভবনের ছাদে ওঠা কোনো অস্বাভাবিক বিষয় নয়।

এদিকে এম্পায়ার স্টেট ভবন কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটিকে অননুমোদিত প্রবেশ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানায়, আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাবের জন্য ভবনটিতে বিশেষ ব্যবস্থা রয়েছে, যার জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হয়।

সূত্র: রয়টার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে এই পদে বসবেন ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিস।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কিশা ল্যান্স বটমস।
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস
সিনেটে ট্রাম্পের প্রার্থীকে হারিয়ে উত্তর ক্যারোলাইনায় কুপারের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রয় কুপার। 
সিনেটে ট্রাম্পের প্রার্থীকে হারিয়ে উত্তর ক্যারোলাইনায় কুপারের জয়
কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কারাগার থেকে পালানোর এক সপ্তাহের বেশি সময় পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি গ্রেপ্তার
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল পুরো দেশ। আর এই আন্দোলনের সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে করা প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেন জয়সওয়াল।  তিনি বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনাবলি ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের অভিমুখে কাজ করতে চাই। বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। বিশেষ করে ঢাকার মিরপুর এলাকায় সকালে কিছু কারখানা আংশিক চালু হলে শ্রমিকরা রাস্তায় নেমে এলে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দ্বিপক্ষীয় নদী ব্যবস্থাপনার বিষয়টি উঠে এলে রণধীর জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত যেকোনও আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।  তিনি বলেন, আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম। এ ছাড়া ঢাকা ও নয়া দিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র জানান, বাংলাদেশের নেতৃত্বের কাছে ভারতের পক্ষ থেকে একটি স্থায়ী আমন্ত্রণ রয়েছে।  জয়সওয়াল বলেন, আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়ে কোনও নতুন আপডেট থাকলে তা আপনাদের জানানো হবে। আরটিভি/এসআর  
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস
সিনেটে ট্রাম্পের প্রার্থীকে হারিয়ে উত্তর ক্যারোলাইনায় কুপারের জয়
কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি গ্রেপ্তার