
তাইওয়ান ইস্যুতে ১৯৭২ সাল থেকে জাপানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তাকাইচি জানান, ১৯৭২ সালের জাপান-চীন যৌথ ঘোষণায় ৫৪ বছর ধরে তাইওয়ান নিয়ে জাপানের যে অবস্থান ছিল, তা এখনো অপরিবর্তিত রয়েছে। ওই ঘোষণায় তাইওয়ানকে চীনের অংশ হিসেবে বিবেচনা করার বিষয়ে বেইজিংয়ের অবস্থানকে ‘পূর্ণভাবে বোঝা ও সম্মান’ করার কথা জানিয়েছিল জাপান।
২০২৫ সালের নভেম্বরে তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলার ক্ষেত্রে জাপান সামরিকভাবে জড়াতে পারে বলে মন্তব্য করেছিলেন তাকাইচি। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ওই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে চীন।
আরটিভি/জেএমএ


